,

চীনের সঙ্গে নিরস্ত্রীকরণ নিয়ে সফল আলোচনা হয়েছে: উ.কোরীয় সংবাদমাধ্যম

news-image

উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উনের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানায় উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি কেসিএনএ। বুধবার সংবাদমাধ্যটি তাদের এক প্রতিবেদনে জানায়, কিম-শি আলোচনায় কোরীয় উপদ্বীপের নিরস্ত্রীকরণ নিয়ে ঐকমত্যে পৌঁছেছেন।

প্রসঙ্গত, চীন ও উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যানুযায়ী, কিমের বেইজিং সফর বুধবার শেষ হওয়ার কথা রয়েছে।
কেসিএনএ জানায়, কিম ও শি গত সপ্তাহে সিঙ্গাপুরে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের বিষয়টি মূল্যায়ন করেন। একইসাথে, নিরস্ত্রীকরণের বিভিন্ন দিক নিয়ে নিজেদের দৃষ্টিভঙ্গি বিনিময় করেন এই দুই নেতা। এছাড়া, শি’র সঙ্গে বৈঠকে কোরীয় উপদ্বীপে ‘সত্যিকার শান্তি’ প্রতিষ্ঠায় একটি নতুন ভবিষ্যতের দ্বার উন্মোচনেরও আশ্বাস দেন বেইজিং সফররত কিম।

কেসিএনএ আরও জানায়, শি চীন ও উত্তর কোরিয়ার মধ্যকার সম্পর্কে আরও নতুন মাত্রা যুক্ত হয়েছে বলে মন্তব্য করেন। অন্যদিকে, কিম বলেন, উত্তর কোরিয়া সবসময়ই চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতার সম্পর্ক রক্ষায় বদ্ধপরিকর। রয়টার্স

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে