,

পাকিস্তানে বিয়েতে রাজি না হওয়ায় তরুণীকে গুলি করে হত্যা

news-image

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় মেহভিশ আরশাদ নামে পাকিস্তানি এক তরুণীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত মেহভিশের বয়স ছিল মাত্র ১৯ বছর।

জানা যায়, মেহভিশ আরশাদ বাস কোম্পানিতে চাকরি করতেন। ওই বাস কোম্পানির এক নিরাপত্তা কর্মী তাকে বিয়ের প্রস্তাব দিলে, তিনি ‘না’ বলেছিলেন। নিরাপত্তা ক্যামেরায় ধারণকৃত ভিডিওচিত্র থেকে দেখা যায়, কাজ শেষে বাসায় ফেরার সময় ওই নিরাপত্তা রক্ষী মেহভিশের সঙ্গে কথা বলছিল। মেহভিশ তার হাত ছাড়াবরা চেষ্টা করছিলেন। এক মুহূর্তের মধ্যে ওই নিরাপত্তা কর্মী বন্দুক বের করে গুলি চালিয়ে দেয়।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভি জানিয়েছে, ঘটনাস্থলেই মেহভিশের মৃত্যু হয়। উমার সেখান থেকে পালাবার চেষ্টা করলেও বাস কোম্পানিটির অন্যান্য কর্মীরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানের অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। চিকিৎসক উজমা টুইটারে লিখেছেন, ‘না বলতে পারাটা পাকিস্তানে কঠিন বিষয়। যাকে আপনার ভালো লাগে না তাকে সে কথা আপনি বলতে পারবেন না। কারণ আপনি নারী।’

সাংবাদিক জোফেন ইব্রাহিম প্রশ্ন রেখেছেন, ‘আর কতদিন দোষীরা ছাড় পেতে থাকবে?’ আহসান ইফতেখার নাগির টুইট, ‘আমার মনে হয় প্রাথমিক স্তর থেকেই থেকেই লিঙ্গ সমতার বিষয়ে কোর্স করানো উচিত।’ গাল্ফ নিউজ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে