রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লন্ডনের মেট্রো স্টেশনে বিস্ফোরণে সর্বত্র আতঙ্ক, আহত ৫

news-image

অনলাইন ডেস্ক: উত্তর লন্ডনের মেট্রো-স্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে সেই এলাকায়৷ বিস্ফোরণের ফলে একাধিক যাত্রীআহত হয়েছেন৷

স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটে লন্ডনে৷ সেখানকার সাউথগেট টিউব স্টেশন সঙ্গে সঙ্গে খালি করে দেওয়া হয়৷ লন্ডনের পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ স্টেশনে কিছু প্লাস্টিকের প্যাকেটের মধ্যে বিস্ফোরক ছিল বলে অনুমান করছে তদন্তকারীরা৷

প্রত্যক্ষদর্শীদের দাবি, বিস্ফোরণের অনেক আগে থেকে উত্তর লন্ডনের এনফিল্ডের সেই স্টেশনে পোড়া গন্ধ পাওয়া যাচ্ছিল৷ গন্ধটা অনেকটা প্লাস্টিক পোড়ার মতো ছিল৷ তখনই পুলিশকে খবর দেওয়া হয়৷ পুলিশও গিয়ে তদন্ত শুরু করে৷ ঠিক তখনই বিস্ফোরণ হয় বলে প্রত্যক্ষদর্শীদের দাবি৷

এই ঘটনায় ঠিক কতজন আহত হয়েছে, তা প্রথমে জানা যায়নি৷ তবে পরে জানা যায়, পাঁচজন আহত হয়েছেন৷ যদিও এক প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী, একজনকে স্ট্রেচার করে স্টেশন থেকে বের করতে দেখা যায়৷ তার থেকেই অনুমান, পাঁচজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর৷ তবে আহতের সংখ্যা আরও বাড়তে পারে৷

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ