,

পাকিস্তানের নির্বাচনে ইমরান-আব্বাসি-মোশাররফের মনোনয়নপত্র বাতিল

news-image

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের আসন্ন পার্লামেন্ট নির্বাচনে জন্য দাখিল করা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের(পিটিআই) প্রধান ইমরান খান এবং সদ্য সাবেক প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসিসহ বেশ কয়েক নেতার মনোনয়নপত্র বাতিল হয়েছে।

আগামী ২৫ জুলাই অনুষ্ঠেয় পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক নির্বাচনে করাচির একটি আসন থেকে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করেন তারা। কিন্তু তাদের মনোনয়নপত্র অসম্পূর্ণ হওয়ায় বাতিল করা হয়েছে।

এছাড়া নানা কারণে অল পাকিস্তান মুসলিম লিগের(এপিএমএল) প্রধান সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফ, মুত্তাহিদা কউমি মুভমেন্টের ফারুক সাত্তার, পিটিআইয়ের আয়েশা গুলালি এবং পিএমএল-এনের সরদার মেহতাব খান আব্বাসির মনোনয়নপত্রও বাতিল হয়েছে।

মঙ্গলবার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার বরাত দিয়ে দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম ডনে প্রকাশিত একটি প্রতিবেদনে এসব কথা জানানো হয়েছে।

অবশ্য রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে এসব প্রার্থী আপিল ট্রাইব্যুনালে যাওয়ার সুযোগ পাবেন। ২২ জুন পর্যন্ত আপিল গ্রহণ করবে পাকিস্তানের নির্বাচন কমিশন। ২৭ জুনের মধ্যে এসব আবেদনের সুরাহা করবে কমিশন।

এরপর ২৮ জুন বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ২৯ জুন পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা। আর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ৩০ জুন।

উল্লেখ্য, এদিন পিপিপি চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি, পিএমএল-এনের হামজা শাহবাজ ও মরিয়ম নওয়াজের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে