রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বড় পরিবর্তন আসছে আর্জেন্টিনা দলে!

news-image

স্পোর্টস ডেস্ক: এবারের বিশ্বকাপে শুরুটা প্রত্যাশামতো হয়নি আর্জেন্টিনার। নিজেদের উদ্বোধনী ম্যাচে নবাগত আইসল্যান্ড তাদের রুখে দিয়েছে, ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল। এমন হতাশাজনক ফলের পর দ্বিতীয় ম্যাচেই দলে বড় পরিবর্তন আনতে যাচ্ছেন কোচ হোর্হে সাম্পাওলি।

গ্রুপপর্বে আর্জেন্টিনার পরের ম্যাচ বৃহস্পতিবার, ‘ডার্ক হর্স’ ক্রোয়েশিয়ার বিপক্ষে। যে ম্যাচটিকে গ্রুপের সবচেয়ে কঠিন ম্যাচ মনে করা হচ্ছে। আইসল্যান্ডের মতো দলের বিপক্ষে ড্রয়ের পর তাই নতুন করেই ভাবতে হচ্ছে সাম্পাওলিকে।

পরের ম্যাচে যে বড় পরিবর্তন আসছে, সেটা বোঝা গেল আলবিসেলেস্তেদের ট্রেনিং সেশনেই। পরিবর্তিত দল নিয়েই অনুশীলন চালাতে দেখা গেছে সাম্পাওলিকে। তার নতুন করে দলে সেন্ট্রাল ডিফেন্ডার তিনজন। নিকোলাস অটামেন্ডিকে সঙ্গ দেবেন নিকোলাস তাগিলাফিকো এবং গ্যাব্রিয়েল মার্কাদো। প্রথম ম্যাচে মার্কোস রোহোর বাজে পারফরম্যান্সের কারণে তাকে এ দলে রাখা হয়নি।

অন্যদিকে গত ম্যাচে খেলা অ্যাঞ্জেল ডি মারিয়া এবং লুকাস বিগলিয়াকেও একাদশের বাইরে রাখছেন সাম্পাওলি। তাদের জায়গায় উইংব্যাক হিসেবে খেলবেন মার্কোস আকুনা এবং এদুয়ার্দো সালভিও। দলে ঢুকতে পারেন ক্রিশ্চিয়ান পাভন। ডিফেন্সিভ মিডফিল্ডে যথারীতি থাকছেন হাভিয়ের মাচেরানো। বাকি দল অবশ্য ঠিক থাকছে।

দলে পরিবর্তনের বিষয়ে সংবাদ সম্মেলনে ডিফেন্ডার গ্যাব্রিয়েল মার্কাদো বলেন, ‘হ্যাঁ, আমরা বিভিন্ন পদ্ধতিতে কাজ করেছি। উইংয়ে কিংবা মাঝখানে পাঁচজনের একটি লাইন বানিয়েছি আমরা। প্রতিটি ম্যাচেই কিছু না কিছু দরকার হয় এবং তা যদি পাঁচজনের লাইন হয়, তাহলে আমরা এটিই করবো। যদি এটা চারজনের লাইন হয়, তবে তাই করবো। আমাদের আর কিছুদিন বাকি আছে কিভাবে খেলবো তা ঠিক করার জন্য।’

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ