,

সালাহ রাশিয়ার বিপক্ষেও খেলছেন না!

news-image

স্পোর্টস ডেস্ক।। রাশিয়ার বিপক্ষে ম্যাচে আজ খেলার কথা তার। কোচ হেক্টর কুপারও সেরকমই ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু বিশ্বকাপে সালাহর খেলতে নামা আরও দীর্ঘায়িত হতে পারে। তিনি যে ফিট নন, বোঝা গেছে রোববার অনুশীলনে।

সালাহ ভালো করে হাত নাড়াতে পারছেন না। এদিন অনুশীলনের ‘বিব’ পরতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয় তাকে। হাত গলাতে পারছিলেন না। শেষে সতীর্থদের সাহায্যে পরেন। বল নিয়ে হালকা অনুশীলন বাদে আর কিছু করতে দেখা যায়নি তাকে।

মিসরের কোচ বলেছিলেন, রাশিয়া ম্যাচে সালাহ খেলবেন।

কিন্তু এখনও মিসরের ডাক্তার অথবা ফিজিওর তরফে সেরকম কথা শোনা যায়নি। ফলে প্রশ্ন উঠেছে, দেশবাসীকে সান্ত্বনা দিতেই কি এমন কথা বলেন কুপার?

পাশাপাশি অভিযোগও উঠছে, দেশের জন্য সালাহকে জোর করে খেলানোর চেষ্টা চলছে না তো? বিব পরা দেখে এটা মনে হতেই পারে যে কাঁধের ওপরে যাতে অতিরিক্ত চাপ না পড়ে, তাই সালাহকে সতীর্থরা সাহায্য করছিলেন। আবার একইসঙ্গে এটাও মনে হতে পারে, সালাহ এখনও পুরো সুস্থ নন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে