নেইমারের বিশ্বকাপ অনিশ্চিত!

news-image
স্পোর্টস ডেস্ক : মিশন হেক্সার জন্য এখনো দীর্ঘ পথ পাড়ি দিতে হবে সেলেসাওদের। কঠিন এই পথের সম্পূর্ণটা সম্ভবত পাড়ি দেয়া হচ্ছে না ব্রাজিলের প্রাণভোমরা নেইমার! পরবর্তী ম্যাচে তার খেলা নিয়ে দেখা দিয়েছে সংশয়! বলা হচ্ছে, ফের ইনজুরিতে পড়েছেন পিএসজি তারকা!

এখনো পুরোপুরি ফিট নন নেইমার। তবু বিশ্বকাপের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে পুরোটা সময় খেলেছেন তিনি। যত সমস্যা এখানেই। সেই ম্যাচে কমপক্ষে ১০বার ফাউলের শিকার হয়েছেন এ ফরোয়ার্ড। তাতে তার পায়ের ব্যথা বেড়েছে বলে ধারণা করছেন ব্রাজিল দলের চিকিৎসকরা। খেলার মাঝপথে তাকে একবার খুঁড়িয়ে খুঁড়িয়েও হাঁটতে দেখা গেছে। ম্যাচ শেষেও একইভাবে মাঠ ছাড়তে দেখা গেছে তাদের।

দ্য সানের প্রতিবেদনে বলা হয়, ধারণা করা হচ্ছে, পরের সব ম্যাচে খেলতে পারবেন না নেইমার। তবে ব্রাজিলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। আগামী শুক্রবার কোস্টা রিকার বিপক্ষে ম্যাচ রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। সেই ম্যাচে নামার আগে একবার তার ফিটনেস পরীক্ষা করা হবে। তারপরই জানা যাবে নেইমারের বিশ্বকাপ ভবিষ্যৎ। তবে সম্ভবত গ্রুপপর্বের পরের ম্যাচটিতে হয়ত মাঠে নামা হচ্ছে না তার।

গত ফেব্রুয়ারিতে ফ্রেঞ্চ লিগে পিএসজির হয়ে মার্সেইয়ের বিপক্ষে চোট পান নেইমার। এতে তার বাঁ পায়ের মেটাটারসাল ভেঙে যায়। পরে অপারেশন টেবিলে যেতে হয় তাকে। তার ধকল এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি তিনি।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার