,

সানগ্লাস পরিষ্কারে যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে

news-image

লাইফস্টাইল ডেস্ক: সাধের সানগ্লাসটিতে ময়লা জমে অপিরষ্কার হয়ে গেছে- এরকম দৃশ্যের সাথে পরিচিত সবাই। রাস্তাঘাটে প্রায়ই দেখা যায়, গ্লাস খুলে মুখ থেকে ধোয়া দিয়ে অথবা থুতু দিয়ে অথবা টিস্যু দিয়ে সানগ্লাস পরিষ্কার করে থাকেন অনেকে। সানগ্লাসের ক্ষতি করতে না চাইলে কখনোই এরকম কাজ করা যাবে না। চলুন জেনে নেই সানগ্লাস ঠিকঠাকভাবে ধৌত করার প্রক্রিয়াটি কী।
যেভাবে ধুবেন সানগ্লাস
প্রথমেই জেনে নিই যেভাবে সানগ্লাস ধুবেন। সানগ্লাস ধুয়ার জন্য লাগবে ওম গরম পানি, ডিশ ওয়াশার অথবা লেন্স ক্লিনার এবং মাইক্রো ফাইবার কাপড়। প্রথমে ওম গরম পানি দিয়ে সানগ্লাসটি ধুয়ে নিন। সবচেয়ে ভালো হয় যদি লেন্সদুটো আলাদা করে খুলে নিতে পারেন। সানগ্লাসটি পানি দিয়ে ধুয়ার পর এর লেন্সে ডিশওয়াশার লিকুইড সাবানের এক ফোটা ঢেলে দিন। তারপর আঙ্গুল ‍দিয়ে যতোটা সম্ভব লেন্সের ময়লা অংশটি ঘষে নিন। তারপর আবারো ওম গরম পানি দিয়ে ধুয়ে নিন সানগ্লাসটি ভালো করে। তারপর মাইক্রো ফাইবার কাপড় দিয়ে লেন্সটি মুছে শুকিয়ে নিন। হয়ে গেল আপনার সানগ্লাস পরিষ্কার।
সানগ্লাসে যা কখনোই করবেন না
১) অ্যালকোহল আছে এরকম লেন্স ক্লিনার ব্যবহার করবেন না।
২) টিস্যু ব্যবহার করবেন না। যেহেতু টিস্যু এবং অন্যান্য কাগজ কাঠ থেকে বানানো হয়, তাই টিস্যুর মধ্যে থাকে কাঠের উপাদান লেন্সে দাগ ফেলে দিতে পারে।
৩) সানগ্লাসে কখনোই থুথু ফেলবেন না। যেকোনো ধরনের স্যালাইভা লেন্স থেকে দূরে রাখুন।
৪) সানগ্লাস ধোয়ার জন্য কখনোই অ্যামোনিয়া, ভিনেগার, ব্লিচিং পাউডার, উইনডো ক্লিনার ব্যবহার করা যাবে না। এগুলো আপনার সানগ্লাসের কোটিং তুলে ফেলতে পারে।
৫) কাপড়ের কোনা দিয়ে সানগ্লাস পরিষ্কার করতে যাবেন না। খুব অল্প পরিমাণে হলেও কাপড় আপনার লেন্সে দাগ তৈরি করতে পারে।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১