এই চার দেশ রাশিয়ায় সেমিফাইনাল খেলবে!

news-image

স্পোর্টস ডেস্ক।। মার্কাস জানালো, রাশিয়া বিশ্বকাপে সেমিফাইনালে উঠবে কোন চারটি দেশ। ২০১৪ সালের বিশ্বজয়ী হবে জার্মানি ও ২০১৬ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের কথা বলে দিয়েছিল এই মার্কাসই। শুধু তাই নয়, ১০০% ঠিক ভবিষ্যদ্বাণীতে সে বলে দিয়েছিল ব্রেক্সিটের ফলও।

পশুদের দিয়ে বিশ্বকাপ বা নির্বাচনে জয়ীদের নাম বাতলে দেয়ার কথা আগেও শোনা গেছে। ২০০৮ ইউরো ও ২০১০ বিশ্বকাপে স্পেনকে চ্যাম্পিয়ন ঘোষণা দিয়ে সবচেয়ে বিখ্যাত হয়েছিল অক্টোপাস পল। এবার রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালিস্টদের নাম বেছে নিয়ে শিরোনামে উঠে এসেছে এক পোষ্য শূকর।

এবার বিশ্বকাপও বাদ গেল না। আপেল খেয়ে সেমিফাইনালে উঠবে এমন চারটি দেশের নাম জানিয়ে শোরগোল ফেলে দিয়েছে এ রহস্যময় শূকর মার্কাস।

প্রশ্ন ছিল এবারের বিশ্বকাপে সেমিফাইনালে উঠবে কোন কোন দল? এজন্য ৩২টি গ্রিন আপেলের মধ্য বিশ্বকাপে অংশ নেয়া ৩২টি দেশের পতাকা গেঁথে দেয়া হয়েছিল। সেই আপেল থেকে বেলজিয়াম, উরুগুয়ে, আর্জেন্টিনা ও নাইজেরিয়ার পতাকা গাঁথা আপেল খেয়ে ফেলে শূকরটি।

মার্কাসের উচ্ছ্বসিত মালিক জুলিয়েন স্টিফেনসের কথায়, ‘মার্কাস সপ্তম আশ্চর্য। ওর মধ্য একটা স্পেশাল শক্তি আছে। যা একেবারেই গড-গিফটেড।’

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার