ব্রাজিলকে রুখে দিলো সুইজারল্যান্ড

news-image

নিউজ ডেস্ক।। ম্যাচের প্রথমার্ধে ফিলিপ কুতিনহোর গোলে সুইজারল্যান্ডের বিপক্ষে এগিয়ে ব্রাজিল। ম্যাচের দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে দলকে সমতায় ফেরান সুইজারর‌্যান্ডের ফুটবলার স্টিভেন জুবার।

কিন্তু শেষমেষ ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচটি ড্র করে নেইমারদের রুখে দিয়েছে ফিফা র‌্যাংকিংয়ের ছয়ে থাকা দল সুইজারল্যান্ড।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরাই প্রথম ভালো সুযোগটা পেয়েছিল। একাদশ মিনিটে বাঁ দিক থেকে নেইমারের শট এক জনের পায়ে লাগলে পেয়ে যান পাওলিনিয়ো। কিন্তু ছয় গজের বক্সের প্রান্ত থেকে ঠিকমতো শট নিতে পারেননি বার্সেলোনার এই মিডফিল্ডার। বলে কোনোরকমে আঙুল ছুঁইয়ে দলকে বাঁচান গোলরক্ষক।

ছোটো পাসে বল নিয়ে বার বার ডি-বক্সে ঢুকেও যখন কাজ হচ্ছিল না তখন ২০তম মিনিটে গোল এল কৌতিনিয়োর দূরপাল্লার শটে। মার্সেলোর ক্রস সুইজারল্যান্ডের একজন খেলোয়াড় হেড করে বিপদমুক্ত করতে গেলে পেয়ে যান বার্সলোনার এই মিডফিল্ডার। বাঁকানো শট পোস্টের ভেতর দিকে লেগে জালে জড়ায়।
দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে কর্নার থেকে হেড করে সমতা ফেরান ছয় গজ বক্সে অরক্ষিত অবস্থায় থাকা হফেনহাইমের মিডফিল্ডার জুবার।

শেষ দিকে ব্রাজিল বেশ আক্রমণাত্মক খেলে। তারা তিন-চারটা গোলের সুযোগ পেলেও সে সুযোগ কাজে লাগাতে পারেনি। দুই একটা শট ছিল খুবই বাজে। যা দেখে মনে হয় না ব্রাজিল যে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দল। ম্যাচের অতিরিক্ত ইনজুরি টাইমের শেষ পাঁচ মিনিট ব্রাজিলের প্রাণভোমরা একটা ফ্রি কিক নেন। যদিও গোল করতে পারেননি এ সুপারস্টার।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার