মেক্সিকোর দুর্দান্ত গোল জার্মানির জালে, খেলাটি দেখুন সরাসরি…
স্পোর্টস ডেস্ক।। ম্যাচের ৩৫ মিনিটের মাথায় হার্ভিং লোজানোর গোলে ১-০ গোলে এগিয়ে যায় মেক্সিকো। দুদলই খেলছে সমানতালে। তবে লোজানোর দুর্দান্ত গোলে এগিয়ে যায় মেক্সিকানরা।
বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হয় জার্মানি-মেক্সিকো লড়াই। রাশিয়া বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানির এটাই প্রথম ম্যাচ। এ বিশ্বকাপেও তারা খেলছে ফেভারিট হিসেবে। দলে রয়েছে এক ঝাঁক তারকা।
ম্যাচের আগে বিভিন্ন সংবাদ মাধ্যমে ওজিল-মুলাররা খেলবেন না বলে বের হয়েছিলো। তবে জোয়াকিম লো আজ মেক্সিকোর বিপক্ষে নামিয়েছেন পুর্ণশক্তির দল। তিনি কোনো ঝুঁকি নিতে চাননি।
এদিকে আক্রমণাত্বক খেলার কথা জানিয়েছেন মেক্সিকান কোচ হুয়ান ওসোরিও। ম্যাচ শুরুর আগে এ কোচ বলেন জার্মানরা অবশ্য ফেভারিট, তাদের দলে রয়েছে একঝাঁক তারকা। তার ছেলেরাও ছেড়ে কথা বলবে না।
জার্মানদের বিপক্ষে মেক্সকো একাদশ সাজিয়েছে ৪-২-৩-১ ফরমেশনে। একই ভাবে একাদশ সাজিয়েছে জার্মানরাও। জার্মানি ২০১৭ সালে শেষবারের মতো মুখোমুখিতে মেক্সিকোকে ৪-১ গোলের ব্যবধানে হারায়। এ ছাড়া মেক্সিকোর সঙ্গে ১২ বারের দেখায় হারে মাত্র একটিতে।
https://www.youtube.com/watch?v=vbCSvoe9kNA











