বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাস্তি পাচ্ছেন সৌদি ফুটবলাররা

news-image

স্পোর্টস ডেস্ক: এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক রাশিয়ার কাছে ৫-০ গোলে হেরেছে সৌদি আরব। ১৯৩৪ বিশ্বকাপের পর স্বাগতিক দেশ হিসেবে প্রথম ম্যাচে সবচেয়ে বড় ব্যবধানের জয় তুলে নিয়েছে দলটি। দলের এই হারে দারুণ ক্ষুব্ধ সৌদি ফুটবল ফেডারেশন। ফেডারেশনের সভাপতি আদেল ইজ্জাত জানিয়েছেন, বাজে হারের জন্য শাস্তি পেতে হবে ফুটবলারদের।
১৪ জুন মস্কোর লুজনিকি স্টেডিয়ামে ম্যাচটি গ্যালারিতে বসে দেখেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। তার সাথে বসেই নিজ দলের হার দেখলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ইজ্জাত বলেছেন, রাশিয়ার বিপক্ষে বাজে পারফরম্যান্সের জন্য শাস্তি পেতে হবে খেলোয়াড়দের। তার কথায়, ‘আমরা এই হারে খুবই হতাশ। এই ফলাফল মোটেও সন্তোষজনক নয়। কারণ এটা আমাদের খেলার মানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।’
তিনি আরো বলেছেন, ‘বেশ কয়েকজন খেলোয়াড়কে শাস্তি পেতে হবেÑগোলকিপার আবদুল্লাহ আল-মাইয়ুফ, স্ট্রাইকার মোহাম্মদ আল-সাহলাবি ও ডিফেন্ডার ওমর হাওসাওয়ি।’
এর আগে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সৌদি কোচ অ্যান্তোনিও পাজ্জি বলেছিলেন, এই ফলাফলে তিনি লজ্জা বোধ করছেন।