,

নাইজেরিয়ার আত্মঘাতী গোলে প্রথমার্ধে এগিয়ে ক্রোয়েশিয়া (সরাসরি)

news-image

স্পোর্টস ডেস্ক।। রাশিয়া বিশ্বকাপে আজ দিনের শেষ ম্যাচে লড়াই করছে ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া। ম্যাচে এখন প্রথমার্ধের বিরতি চলছে। বিরতির আগে ম্যাচের স্কোর ক্রোয়েশিয়া ১-০ নাইজেরিয়া। দল দুইটি লড়াই করছে গ্রুপ ‘ডি’ থেকে। এই গ্রুপে অন্য দুইটি দল হচ্ছে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া।

ম্যাচের ৩২তম মিনিটে নাইজেরিয়ার ওঘেনেকারো এতেবোর আত্মঘাতী গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। লুকা মদ্রিচের কর্নার কিক থেকে মারিও ম্যানজুকিচ ডাইভিং দিয়ে হেড করেন। বলটি ঠেকানোর জন্য পা বাড়িয়ে দিয়েছিলেন এতেবো। কিন্তু তিনি গোলটি বাঁচাতে পারেননি। বরং এতেবোর শরীরে স্পর্শ করেই বল পৌঁছে যায় জালে।

আজ দিনের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়েছে ফ্রান্স। দ্বিতীয় ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। তৃতীয় ম্যাচে পেরুকে ১-০ গোলে হারিয়েছে ডেনমার্ক।

 

https://www.youtube.com/watch?v=g-aCijjF68E

অন্যরা যা পড়ছেন…

জয় না পাওয়ার জন্য আমিই দায়ী: মেসি

স্পোর্টস ডেস্ক।। বিশ্বকাপে নবাগত দল আইসল্যান্ডের সঙ্গে নিজেদের প্রথম ম্যাচে ড্রয়ের দায় কাঁধে নিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। বিশেষ করে ম্যাচে জয়সূচক গোল পেতে পেনাল্টির যে সুযোগ এসেছিল, তা কাজে লাগাতে না পারায় তিনি যন্ত্রণায় পুড়ছেন বলেও জানিয়েছেন। সাফ বলে দিয়েছেন, ‘এই ড্রয়ের জন্য আমিই দায়ী।’

ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার প্রাক্বালে মেসি বলেন, ‘আমি খুব মর্মাহত কারণ আমি পেনাল্টি মিস করেছি। আমিই এর জন্য দায়ী কারণ আমার জন্য তিন পয়েণ্ট পেলো না দল। এটা হয়ত সবকিছু পাল্টে দিবে। আমাদেরকে শান্ত থাকতে হবে।’

বিশ্বকাপে নিজের পরের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে নামবে আর্জেন্টিনা। ক্রোয়েটরা যে শক্ত প্রতিপক্ষ সেটা জানেন মেসিও। কিন্তু টুর্নামেন্টে টিকে থাকতে ঐ ম্যাচে জিততেই হবে তাদের।

মেসি বলেন,‘সুযোগ তৈরি করতে আমাদের খুব কষ্ট হয়েছে। আমরা ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়ের জন্য খেলবো। আমরা আইসল্যান্ডের বিপক্ষেও এগিয়ে ছিলাম। আমরা চেষ্টা করেছি কিন্তু হয়নি। পেনাল্টি মিস করাটা খুব কষ্টের।’

এই ড্রয়ে আশাহত হলেও ম্যাচটি জয় দিয়ে শুরু করতে চেয়েছিলেন মেসি। আইসল্যান্ডের বিপক্ষে ২৭টি সুযোগ তৈরি করেও গোল পায়নি আর্জেন্টিনা।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে