নায়ক হালডরসন আর ভিলেন মেসি!

news-image

স্পোর্টস ডেস্ক।। আর্জেন্টিনা তো বটেই, পুরো ফুটবল দুনিয়ার নায়কদের একজন লিওনেল মেসি। যে ম্যাচে তিনি খেলবেন সেই ম্যাচের ‘হিরো’র তকমা অন্য কারও পক্ষে পাওয়া বেশ কঠিন। হিরো না হয় অন্য কেউ হলো কিন্তু সেই মেসিই কীভাবে ভিলেন হন? আইসল্যান্ডের সাথে আর্জেন্টিনার আজকের ম্যাচে সেই বিষয়টিই ঘটেছে। ম্যাচের হিরো বনে যান আইসল্যান্ডের গোলরক্ষক হালডরসন।

চলতি রাশিয়া বিশ্বকাপে আজ শনিবার ডি-গ্রুপের প্রথম ম্যাচে মাঠে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও আইসল্যান্ড। মস্কোর স্পার্টাক স্টেডিয়ামে বিশ্বকাপের আসরে অভিষেক দল আইসল্যান্ডের সাথে ১-১ গোলে ড্র করে আর্জেন্টিনা। কিন্তু এই ম্যাচে জিততে পারত মেসি-হিগুয়েন-ডি মারিয়ারা। জয়ে ব্যর্থ আর্জেন্টিনার মেসি তাই বনে যান ভিলেন। আর মেসিদের থামিয়ে দিয়ে হালডরসন হয়ে যান ম্যাচের নায়ক।

প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা আইসল্যান্ডের আজকের ম্যাচে হারানোর মত ছিল না কিছুই। অন্যদিকে ভক্তদের জন্য গত বিশ্বকাপের ফাইনালিস্ট আর্জেন্টিনার রয়েছে ব্যাপক দায়বদ্ধতা। শিরোপা জেতার দায়বদ্ধতা। আর তাই আইসল্যান্ডের কাছে আর্জেন্টিনার ড্র একধরনের পরাজয়। আর দুই বারের বিশ্বকাপ জয়ীদের ড্র এর মধ্যে সীমাবদ্ধ রাখা আইসল্যান্ডের জন্য জয়ই বটে!

ম্যাচের ৬৩ মিনিটে আর্জেন্টিনার ম্যাক্সিমিলিয়ানো মেজাকে নিজেদের ডি-বক্সের ভেতর ফাউল করেন আইসল্যান্ডের ম্যাগনুসন। ফলাফলে পেনালটি পায় আর্জেন্টিনা। পেনালটি শট নিতে আসেন অধিনায়ক লিওনেল মেসি।

লিওনেল মেসির বাঁ পায়ের নেওয়া শট দুই হাতে রুখে দেন আইসল্যান্ডের গোলরক্ষক হালডরসন। এক নিমিষেই আর্জেন্টিনার আশার আলো যেন নিভে যায় তাতে।

শুধু পেনালটি শটই নয়, ম্যাচের পুরোটা সময় প্রতিপক্ষের বেশ কয়েকটি জোরালো আক্রমণ রুখে দেন হালডারসন। আইসল্যান্ড ‘দূর্গে’র নিরাপত্তার দায়িত্ব যেন একাই নিয়ে নেন তিনি। আর শেষ পর্যন্ত সফলও হন।

আর তাতেই আজকের ম্যাচের হিরো বনে যান হালডারসন। আর ভিলেন হয়ে থেকে গেলেন মেসি। উৎস: একুশে টিভি।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার