,

১ সিটে ৮ প্রতিদ্বন্দ্বী

drgsdfgdক্যাম্পাস প্রতিবেদক:দেশের ৮৫ টি সরকারি বেসরকারি মেডিকেল কলেজে অনুষ্ঠিত হল ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা। সকাল ১০ টায় শুরু হয়ে পরীক্ষা শেষ হয় বেলা ১১ টায়। একই সাথে অনুষ্ঠিত হয় দেশের ৩২ টি ডেন্টাল কলেজে বিডিএস এর ভর্তি পরীক্ষা। এবছর সরকারি বেসরকারি ৮৫ টি মেডিকেল কলেজের আসন সংখ্যা ৮ হাজার ৪শত ৮৭ টি। তবে ভর্তির আবেদন করেন ৬৯ হাজার ৪শত ৭৭ জন পরীক্ষার্থী। এ হিসেবে মেডিকেল কলেজে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৮ জন পরীক্ষার্থী।
২৯ টি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৩ হাজার ১ শত ৬২ টি। আর ৫৬ টি বেসরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৫ হাজার ৩ শত ২৫ টি। এছাড়া সরকারি বেসরকারি ডেন্টাল মেডিকেল কলেজের সংখ্যা ৩২ টি। আর আসন সংখ্যা ১ হাজার ৮ শত ১২ টি। ৯ টি সরকারি ডেন্টাল কলেজে আসন সংখ্যা ৫৩২ টি। আর বেসরকারি ২৩ ডেন্টাল কলেজের আসন সংখ্যা ১ হাজার ২ শত ৮০ টি।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম বলেছেন, আগামীতে মেডিকেলে ভর্তি কোচিং বন্ধ করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
এছাড়াও তিনি বলেন, এই পরীক্ষায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুশৃঙ্খল পরিবেশে এবং স্বচ্ছভাবে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে। সুযোগ সন্ধানি প্রতারকগোষ্ঠী কোচিং সেন্টারকে অবলম্বন করে অভিভাবক এবং শিক্ষার্থীদেরকে প্রতারনা করে থাকে এজন্য এগুলো বন্ধ করা হয়েছে। আর এর বিরুদ্ধে স্থায়ীভাবে ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর