রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফুটবল নিয়ে পুতিন ও বিন সালমানের রসিকতা

news-image

বিশ্বকাপ ফুটবলে সৌদি আরব ও রাশিয়ার মধ্যে উদ্বোধনী ম্যাচ শুরু হওয়ার এক ঘন্টা আগে মস্কোতে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। বৈঠক চলাকালেই প্রেসিডেন্ট পুতিন সৌদি ক্রাইন প্রিন্সকে সাফ জানিয়ে দেন তিনি তার দেশকে ছেড়ে সৌদি আরবকে ফুটবলে সমর্থন করতে পারবেন না। রসিকতার ছলে বিন সালমানকে পুতিন বলেন, দুটি দেশের মধ্যে শক্তিশালী সম্পর্কে আশাবাদ আমি, আপনি জানেন আপনার জন্যে আমাদের উষ্ণ অনুভূতি আছে কিন্তু আজ আমি আপনার দলের সফলতা কামনা করতে পারছি না এবং সেটা কেন পারছি না তা বুঝবেন। সেরা দলটিই জয়লাভ করুক এমন কামনাই করি।

এর জবাবে পুতিনকে সৌদি ক্রাউন প্রিন্স বলেন, আজ ওপেকের জন্যে একটি ঐতিহাসিক দিন। ওপেক ও ওপেকছাড়া দেশগুলো এক সঙ্গে কাজ করছে। আমি আশা করি আপনার সন্মানে ওপেকের আগামী সম্মেলন রিয়াদেই অনুষ্ঠিত হবে। তবে ফুটবলে কোন দল জেতে সেটা কোনো বিষয় নয়। যে দলই জিতুক আমরা খুশি। যদি সৌদি আরব হারেও তাহলেও আমার দেশকে রাজনৈতিক, অর্থনৈতিক ও আন্তর্জাতিক বিষয়ে দরকষাকষির কেন্দ্রভূমি বানাতে চাই। যদি আমরা জয়লাভ করি তাহলে এ জয় অন্যান্য অগ্রযাত্রাকে ত্বরান্বিত করবে।
উদ্বোধনী ওই ম্যাচে অবশ্য সৌদি আরব রাশিয়ার সাথে ৫-০ গোলে হারে। মাঠে বসে প্রেসিডেন্ট পুতিন ও সৌদি ক্রাউন প্রিন্স খেলাটি উপভোগ করেন। আল-আরাবিয়া

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ