রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেষ মুহূর্তের আত্মঘাতি গোলে হারল মরক্কো

news-image

খেলা প্রায় শেষ। ইনজুরি সময়ের ৫ম মিনটের খেলা চলছিল তখন। গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল সেন্ট পিটার্সবার্গের দর্শকরা। কিন্তু নিয়তি তখনও চমক লিখে রেখেছিলেন যে, সেটাই বা ক’জন জানতো।

ম্যাচের একেবারে ইনজুরি সময়ে ফ্রি কিক পেলো ইরান। বাম উইং থেকে এহসান হাজসাফি ফ্রি কিক নিলেন। সেই বল ফেরাতে ঝাঁপিয়ে পড়ে হেড করলেন আজিজ বউহাদ্দাজ। কিন্তু কী নিয়তি, বল ক্লিয়ার না হয়ে সোজা প্রবেশ করলো মরক্কোর জালেই। আত্মঘাতি এই এক গোলেই ১-০ ব্যবধানে ইরানের কাছে হেরে গেলো মরক্কো।