বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

২ বছর কারাদণ্ড রোনালদোর

news-image

স্পোর্টস ডেস্ক।। করফাঁকির দায়ে পর্তুগালের তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন স্পেনের বিচারিক আদালত। বিশ্বকাপে স্পেনের বিপক্ষে খেলতে নামার ঠিক আগে সিআর সেভেনকে এই দণ্ড শুনতে হলো।

স্প্যানিশ আদালতের সঙ্গে কর সংক্রান্ত ঝামেলা নিয়ে কঠিন সময় পার করতে হয়েছে লিওনেল মেসিকে। রোনালদোর এই মামলাটি অবশ্য খুব বেশি আলোচনায় ছিল না। তবে সেটি যখন দুম করে আলোচনায় আসল, তখন সত্যিই চোখ কপালে উঠে যাওয়ার জোগাড় হলো পর্তুগাল ও রোনালদো ভক্তদের।

আজ এক রায়ে রোনালদোকে ১৮.৮ মিলিয়ন ইউরো পরিশোধ করার আদেশ দিয়েছে স্প্যানিশ আদালত। একই সঙ্গে দেওয়া হয়েছে দুই বছরের কারাদণ্ড। তবে জেলে অবশ্য থাকতে হবে না পর্তুগিজ এই তারকাকে। কারণ এর আগে তাঁর কোনো জেল খাটার রেকর্ড নেই।