রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম দিনেই অল-আউট শ্রীলঙ্কা

news-image

স্পোর্টস ডেস্ক : ত্রিনিদাদে প্রথম টেস্টে হেরে সফর শুরু করেছিলো শ্রীলঙ্কা। সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্টও ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছেনা লঙ্কানদের। প্রথম দিনেই শেষ প্রথম ইনিংস।

সেন্ট লুসিয়ায় ড্যারেন স্যামি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। লঙ্কান দুই ওপেনারের শুরুটা মোটেও সুখকর হয়নি। ইনিংসের দ্বিতীয় ওভারে শেনন গ্যাব্রিয়েলের করা বলে ক্যাচ তুলে দেন মাহেলা উদাত্ত্বে।

লঙ্কান টপ অর্ডার এদিন ব্যর্থ কেমার রোচ, গ্যাব্রিয়েলদের ঠেকাতে। মিডল অর্ডারে অধিনায়ক দীনেশ চান্দিমাল লজ্জা থেকে বাঁচায়। তার ব্যাটে আসে ১৮৬ বলে ১১৯ রান। এর আগে ৮৩ বলে ৪৫ বলের ইনিংস খেলেন কুশল মেন্ডিস।

শেষ পর্যন্ত ৭৯ ওভার খেলে ২৫৩ রান সংগ্রহ করে সফরকারীরা। ক্যারিবীয়দের হয়ে শেনন গ্যাব্রিয়েল ১৬ ওভারে ৪ মেডেন আর ৫৯ রান দিয়ে একাই নেন ৫ উইকেট। কেমার রোচ ১৮ ওভারে ৮ মেডেন দিয়ে ৪৯ রানে তুলে নেন ৪ উইকেট। এছাড়াও জেসন হোল্ডার পান এক উইকেট।

লঙ্কানরা অল-আউট হওয়ার পর প্রথম দিনে দুই ওভার ব্যাটিং করে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। দিনশেষে বিনা উইকেটে তাদের সংগ্রহ দুই ওভারে ২ রান।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ