,

সুয়ারেজদের ঠেকাতে পারবে সালাহর মিশর?

news-image

স্পের্টস ডেস্ক : ১৯৯০ সালের পর থেকে বিশ্বকাপে অংশ নেওয়া ধরাছোঁয়ার বাইরেই থেকে গেছে তাদের। সেই মিশর আজ (বৃহস্পতিবার) আবার ফিরছে বিশ্বকাপে, গ্রুপ ‘এ’ তে নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ উরুগুয়ে। তবে এই ম্যাচের আগে সবচেয়ে বড় সুসংবাদ হচ্ছে, ফিট হয়ে উঠেছেন মোহামেদ সালাহ।

এক অর্থে সালাহ এই মিশরের আশা-আকাঙ্ক্ষাসহ সবকিছুরই প্রতীক। লিভারপুলের হয়ে স্বপ্নের মতো একটা মৌসুম কাটানোর পর সালাহর ওপর চড়েই মিশর টিকিট পেয়েছে রাশিয়ার। তবে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে কাঁধে চোট পাওয়ার পর সালাহর বিশ্বকাপ সম্ভাবনায় উঠে গিয়েছিল বড় একটা প্রশ্নবধক চিহ্ন। সেটা অনেক সরে গেছে অনেকটাই, সালাহ আবার ফিরছেন।

কাল অবশ্য শুরু থেকেই সালাহ নামবেন কি না তা নিশ্চিত করেননি মিশর কোচ হেক্টর কুপার। শুধু জানিয়েছেন, অলৌকিক কিছু না হলে সালাহর খেলা নিয়ে বাধা নেই। রাশিয়া প্রথম ম্যাচে যেভাবে খেলেছে, তাতে উরুগুয়ে-মিশর দুই দলের জন্যই একটা বার্তা। র‍্যাঙ্কিংয়ে বিশ্বকাপে সবচেয়ে পিছিয়ে থাকলেও সৌদি আরবকে উড়িয়ে দিয়ে পরের পর্বের জন্য নিজেদের দাবিটাও জানান দিয়ে রেখেছে। সেই হিসেবে মিশর-উরুগুয়ে ম্যাচটা ঠিক করে দিতে পারে অনেক কিছু।

মিশরের কোচ হেক্টর কুপার অবশ্য এমনিতে খুব একটা আক্রমণাত্মক নন। সালাহ থাকার পরেও হয়তো কাউন্টার অ্যাটাকেই সাজাতে চাইবেন দল। প্রতিপক্ষ উরুগুয়ে বলে কৌশল তেমনই হওয়া স্বাভাবিক। এই গ্রুপে বাকিদের চেয়ে বেশ কিছুটা এগিয়েই থাকার কথা উরুগুয়ের। সুয়ারেজ-কাভানি আছে বলে বিশ্বের অন্যতম সেরা আক্রমণও তাদের। আর সুয়ারেজ-কাভানির মধ্যে বোঝাপড়া কতটা ভালো, সেটা দুজন দেখিয়েছেন আগেই। বাছাইপর্বে অবশ্য কাভানির গোল বেশি ছিল, তবে সুয়ারেজের চেয়ে খানিকটা পিছিয়ে দ্বিতীয় স্ট্রাইকার হিসেবে খেলতে পারেন তিনি।

উরুগুয়ে কোচ অস্কার তাবারেজও কাউন্টার অ্যাটাকভিত্তিক ফুটবল খেলাতে পছন্দ করেন। মধ্যমাঠে অবশ্য এবার একঝাঁক সম্ভাবনাময় আছে তাদের। মাতিয়াস ভেসিনো, রদ্রিগ বেন্টাকাররা এর মধ্যে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছেন ইউরোপের শীর্ষ লিগে। আর আর্সেনাল টার্গেট লুকাস তোরেইরাও আছেন মধ্যমাঠে। সবকিছু ঠিক থাকলে দারুণ একটা লড়াই দেখা যেতে পারে আজ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে