ফাঁস হয়ে গেল ব্রাজিলের প্রথম ম্যাচের একাদশ! : খবর দ্যা সান’র

news-image

স্পোর্টস ডেস্ক।। রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ব্রাজিলের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। কিন্তু সেই ম্যাচ মাঠে গড়ানোর আগেই ফাঁস হয়ে গেল ব্রাজিল দলের একাদশে কে কে খেলবেন সেই তথ্য।

ব্রাজিল দলের স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুসের এক ঘনিষ্ঠ বন্ধু সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই তথ্য ফাঁস করে দিয়েছেন। ম্যানচেস্টার সিটি তারকা গ্যাব্রিয়েল জেসুসের এক বন্ধু ইন্সটাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতেই ইঙ্গিত দেয়া হয়েছে যে, অস্ট্রিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের সেই দলটিই অবিকল রেখে একাদশ সাজাবেন তিতে।

একাদশে যাদের নাম আছে তারা হলেন, আলিসন, দানিলো, থিয়াগো, মিরান্দা, মার্সেলো, কাসেমিরো, পাওলিনহো, কুতিনহো, উইলিয়ান, নেইমার ও জেসুস। সেই ভিডিওতে নেইমার, জেসুস, উইলিয়ান, কুতিনহো, পাওলিনহো ও মার্সেলোকে শারীরিক কসরত করতে দেখা গেছে। ভিডিওটি পরে ইন্সটাগ্রাম থেকে সরিয়ে নেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার