এবার সিদ্ধার্থের সাথে ক্যাটরিনা
বিনোদন প্রতিবেদক :সালমান খান, শাহরুখ খান, হৃত্বিক রোশন, রণবীর কাপুর…
বলিউডের প্রথম সারির সব অভিনেতা যার সঙ্গে জুটি বাঁধতে এককথায় রাজি, সেই ক্যাটরিনা কাইফ এবার অভিনয় করবেন সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে। রীতিশ সিদ্ধওয়ানি এবং
ফারহান আখতার প্রোডাকশনের পরবর্তী ছবি নবাগতপরিচালক নিত্যা মেহরার প্রথম কাজেএকসঙ্গে দেখা যাবে এই দুই অভিনেতাকে।
আপাতত ক্যাটরিনা ব্যস্ত অভিষেক কপুরের ছবি ফিতুর নিয়ে। আদিত্য রায় কাপুরের বিপরীতে এই ছবিতে দেখা যাবে তাকে। তারপর হাতে রয়েছে রণবীরের সঙ্গে তার আগামী ছবি জগ্গা জাসুস-এর কাজ। এইগুলো শেষ হলে ২০১৫ সালের মাঝামাঝি সময়ে শুরু করবেন নতুন ছবির শ্যুটিং। তবে এখনো ছবির নাম ঠিক হয়নি।











