,

২০১৮ বিশ্বকাপের প্রথম গোল গ্যাজিনস্কির

news-image

স্পোর্টস ডেস্ক।। বিশ্বকাপের তুমুল লড়াই শুরু হয়ে গেছে ইতোমধ্যে। উদ্বোধনী ম্যাচেই এশিয়ান পরাশক্তি সৌদি আরবের মুখোমুখি স্বাগতিক রাশিয়া। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হলো বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। ৮০ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়াম পুরোটাই দখল করে নিয়েছে যেন রাশিয়ান সমর্থকরা। যেন পুরো লাল সমূদ্র। যদিও মাঝে-মধ্যে রয়েছেন সৌদি আরবের বেশ কিছু সমর্থক।

এরই মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বীতায় শুরু হয় উদ্বোধনী ম্যাচ। শুরু থেকেই আক্রমণ আর পাল্টা আক্রমণ। স্বাগতিক সমর্থকপুষ্ট রাশিয়া শুরু থেকেই সবচেয়ে বেশি আক্রমণাত্মক। আক্রমণের পসরা সাজিয়ে বসে তারা সৌদি আরবের রক্ষণভাগে।

সেই আক্রমণের ধারাবাহিকতায় ১২ মিনিটে প্রথম গোলও আদায় করে নেয় স্বাগতিকরা। ২১তম বিশ্বকাপ ফুটবল আসরের প্রথম গোলটি চলে আসে রাশিয়ান মিডফিল্ডার ইউরি গ্যাজিনস্কির হেড থেকে।

লেফট উইং থেকে আলেকজান্ডার গলোভিন দারুণ একটি ক্রস দেন ডি বক্সের ডান পাশে। সেখানে জটলা থেকে লাফিয়ে উঠে দুর্দান্ত এক হেড করেন গ্যাজিনস্কি। সেটাই বাম কোন দিয়ে জড়িয়ে যায় সৌদি আরবের জালে। সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে পুরো লুঝনিকি স্টেডিয়াম। মনে হচ্ছিল তখন যেন লাল সমূদ্রের ঢেউ উঠেছে লুঝনিকির গ্যালারিজুড়ে।

ওই সময়ই দেখা যায় স্টেডিয়ামের ভিআইপি বক্সে বসা রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দিকে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে গোল করার জন্য শুভেচ্ছা জানাচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মজার বিষয় হলো রাশিয়ার জার্সি গায়ে গ্যাজিনস্কির এটাই প্রথম কোনো গোল।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর