,

বিশ্বকাপ দেখতে আর্জেন্টিনার কারাগারে অনশন!

news-image

স্পোর্টস ডেস্ক: রাশিয়া বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে গেছে শহর থেকে গ্রামে। বিশ্বের প্রতিটি দেশে চলছে এ উন্মাদনা। আর লাতিন দেশ আর্জেন্টিনায় যে এ উন্মাদনা আরও প্রকট তার প্রমাণ মিলল কারাবন্দীদের অনশনে। বিশ্বকাপ দেখার দাবিতে আর্জেন্টিনার কারাবন্দীরা অনশন করে কারা কর্তৃপক্ষকে স্মারকলিপি দিয়েছেন।

কারণ নিজেদের প্রিয় ফুটবলার লিওনেল মেসির খেলা দেখতে মরিয়া তারা। তাই মেসিদের খেলা দেখার জন্য আর্জেন্টিনার একটি কারাগারের বন্দিরা এবার শুরু করল অনশন। তাদের দাবি, অবিলম্ব কারাগারে টেলিভিশন ক্যাবল সিস্টেম সংস্কার করা হোক।

বুয়েন্স আয়ার্সের ৮ শত মাইল দক্ষিণে পুয়ের্তো ম্যাড্রিন কারাগারের ৯ করাবন্দীর দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ক্যাবল টেলিভিশন দেখা স্বাধীনতা বঞ্চিত বন্দিদের জন্য অপরিহার্য অধিকার। গত ৩ দিন ধরে এটা একেবারেই কাজ করছে না এবং কর্তৃপক্ষও গা ছাড়া ভাব দেখাচ্ছে। এ সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমরা কেউ কোনো প্রকার খাদ্য গ্রহণ করব না।’

জানা গেছে, কারাগার এলাকায় থাকা ক্যবল সিস্টেমটি সম্প্রতি নষ্ট হয়ে যাওয়ার পর তা সংস্কার করা হয়নি। এদিকে শুধু বিবৃতি আর অনশনই নয়, ওই ৯ বন্দি আর্জেন্টিনার আইন অনুসারে তাদের অধিকারের দাবিতে একটি মামলাও করেছে। এতেই টনক নড়েছে কারা কর্তৃপক্ষের। আগামী শনিবার মস্কোতে আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। এর আগে আগামীকাল বৃহস্পতিবার স্বাগতিক রাশিয়া ও সৌদি আরবের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে ২১তম ফিফা বিশ্বকাপ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে