শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমিরকে সালমানের চ্যালেঞ্জ!

8dfa8d18372ea503c506dd0aed50820c-salman-khan-1অনলাইন ডেস্ক :বলিউডের জনপ্রিয় অভিনেতা রজণীকান্ত ও আমির খানের প্রতি চ্যালেঞ্জ ছুড়লেন আরেক তারকা অভিনেতা সালমান খান। তবে সেটা প্রতিহিংসা বা প্রতিদ্বন্দ্বিতার কারণে নয়, চ্যালেঞ্জটি ভালো কাজে যুক্ত হওয়ার জন্য।

বিষয়টি খুলেই বলা যাক। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরিষ্কার-পরিচ্ছন্ন ভারত গড়ার লক্ষ্যে ‘স্বচ্ছ ভারত’বিষয়ক প্রচারের ডাক দিয়েছেন। প্রধানমন্ত্রী মোদি এ কাজে জনপ্রিয় তারকা সালমান খান, কমল হাসান, প্রিয়াঙ্কা চোপড়া, টিভি শো তারাক মেহতা কা ওলাতাহ চশমার পুরো দল, রাজনীতিবিদ ও লেখক মৃদুলা সিনহা ও শশী থারুর, তারকা ক্রিকেটার শচীন টেন্ডুলকার, ধনকুবের অনিল আম্বানি এবং যোগগুরু বাবা রামদেবকে যুক্ত হতে আহ্বান জানান।পরিষ্কার-পরিচ্ছন্ন ভারত গড়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে সাড়া দিয়ে বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান রাস্তার ময়লা পরিষ্কার এবং একটি পুরোনো বাড়ির বাইরের দেয়াল রং করেছেন। ছবিটি সালমানের টুইটার থেকে নেওয়া।

এনডিটিভি অনলাইনের আজ বৃহস্পতিবারের খবরে বলা হয়েছে, সেই আহ্বানে সাড়া দিয়ে সালমান খান রাস্তার ময়লা পরিষ্কার এবং একটি পুরোনো বাড়ির বাইরের দেয়াল রং করেন।

এমন কাজে যুক্ত হওয়ার আহ্বান জানানোয় সালমান খান প্রধানমন্ত্রী মোদির প্রতি ধন্যবাদ জানিয়ে টুইট করেন। প্রধানমন্ত্রীও তাঁকে পাল্টা ধন্যবাদ জানান। একই সঙ্গে সালমান এ কাজে যুক্ত হতে আমির ও রজণীকান্তের পাশাপাশি জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহর প্রতি ডাক দিয়েছেন।