রাশিয়া বিশ্বকাপে বর্ণবাদের ভীতি!

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ নিয়ে গোটা দুনিয়ায় উৎসবের আমেজ। রাশিয়ায় সাজ সাজ রব। কিন্তু আয়োজক রাষ্ট্রের বর্ণবাদ-সমস্যা নিয়ে শঙ্কা ছড়িয়ে পড়েছে বেশ ভালোভাবেই

কাল থেকেই শুরু হচ্ছে বিশ্বকাপ। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সেটিও এখন শেষের দিকে। এরই মধ্যে হাজারো ফুটবলপ্রেমী পা রেখেছেন রাশিয়ায়। চুটিয়ে খেলা উপভোগ করতে চান তাঁরা। কিন্তু এই সব ফুটবলপ্রেমীর প্রতি ইউরোপের বর্ণবাদ বিরোধী সংস্থা—‘এফএআরই’র বেরসিক সতর্কবাণী, সাবধানে থাকুন রাশিয়া বেশ ‘শক্ত পরিবেশ’।

রাশিয়ান ফুটবলে বর্ণবাদ নতুন কিছু নয়। আয়োজকদের এটিই ভাবাচ্ছে সবচেয়ে বেশি। উগ্র বর্ণবাদী সমর্থকদের করাল গ্রাসে পাছে বিশ্বকাপের আয়োজন না মাটি হয়ে যায়! বিভিন্ন দেশ থেকে যেসব ফুটবলপ্রেমী রাশিয়ায় পা রেখেছেন তাঁরাও এ ব্যাপারটা নিয়ে ভীত। ‘এফএআরই’-এর নির্বাহী পরিচালক পিয়ারা পাওয়ার রাশিয়ার এই বর্ণবাদের সমস্যা স্বীকার করে নিলেও অবশ্য আস্থা রাখতে বলেছেন আয়োজকদের ওপর।

বার্তা সংস্থা রয়টার্সকে পিয়ারা পাওয়ার অবশ্য আশাবাদই জানিয়েছেন, ‘আমার মতে পরিবেশটা বেশ শক্ত। কিন্তু বিশ্বকাপ শান্তিপূর্ণভাবে হবে এ ব্যাপারে আমরা নিশ্চিত, অন্তত এমনটাই আশা।’

গত মাসে বিশ্বকাপের ভেন্যু শহর সেন্ট পিটার্সবার্গে এক প্রীতি ম্যাচে রাশিয়ার উগ্র সমর্থকদের বর্ণবাদী আচরণের শিকার হয় ফ্রান্সের খেলোয়াড়েরা। এ জন্য রাশিয়াকে জরিমানাও গুনতে হয়। গত এপ্রিলে ইউরোপা লিগের ম্যাচে আর্সেনালের কৃষ্ণাঙ্গ খেলোয়াড়দের প্রতি দফায় দফায় বর্ণবাদী দুয়ো দেয় সিএসকেএ মস্কোর খেলোয়াড়েরা। সংবাদ সংস্থা রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী এই দাবি করেন। যদিও উয়েফার সাফাই, এই ম্যাচে ক বর্ণবাদ নিয়ে কোনো অভিযোগ আসেনি।

পাওয়ার অবশ্য দাবি করছেন বিশ্বকাপ সামনে রেখে বর্ণবাদের বিপক্ষে ভীষণ কঠোর অবস্থান নিয়েছে রাশিয়ান ফুটবল ইউনিয়ন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার