বৃহষ্পতিবার সন্ধ্যা ৭টায় পর্দা উঠবে বিশ্বকাপ ফুটবল ২০১৮

news-image

চার বছরের অপেক্ষার পালা শেষ। আজ রাত পোহালেই রাশিয়ায় শুরু হবে কাক্সিক্ষত বিশ্বকাপ ২০১৮। বত্রিশটি দেশ নিয়ে আগামীকাল বৃহষ্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় পর্দা উঠবে বিশ্বকাপের ২১তম আসরের। এর পরই রাত ৯টায় মাঠে গড়াবে ফুটবল। উদ্বোধনী দিনে স্বাগতিক রাশিয়ার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে এশিয়ার প্রতিনিধি সৌদি আরব। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

ওই দিন ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগে অনুষ্ঠিত হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায়। উদ্বোধনী অনুষ্ঠানে ‘লাইভ ইট আপ’ শিরোনামের থিম সংটি গেয়ে শোনাবেন নিকি জ্যাম, উইল স্মিথ ও ইরা ইস্ত্রোফি। আর নৃত্যের ছন্দে রাশিয়ার সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরবেন নৃত্যশিল্পীরা। এছাড়া মস্কোর রেড স্কোয়ারে আরেকটি কনসার্ট অনুষ্ঠিত হবে। এখানে প্ল্যাসিডো ডোমিঙ্গুয়েজ ও জুয়ান দিয়েগো ফ্লোর্সের মতো তারকারা পারফর্ম করবেন।

বাংলাদেশ থেকে এবার বিশ্বকাপের খেলা উপভোগ করা যাবে বিটিভি, মাছরাঙা টিভি ও নাগরিক টিভির পর্দায়। ১৪ জুন বিশ্বকাপ শুরু হয়ে শেষ হবে আগামী ১৫ জুলাই। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত লুঝনিকি স্টেডিয়ামে। ১২টি ভেন্যুতে মোট ৬৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার