বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ প্রচারের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির লক্ষে নাসিরনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ মঙ্গলবার(১২ জুন)উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এক সেমিনার অনুষ্টিত হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মাসউদ পারভেজ মজুমদারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হমিদা লতিফ পান্না,ওসি(তদন্ত)রঞ্জন কুমার ঘোষ,উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফি উদ্দিন আহমেদ,বীর মুক্তিযোদ্ধা হাজ্বী আবদুল বাকী।

বক্তব্য রাখেন চাতলপাড় ইউপি চেয়ারম্যান শেখ আবদুল আহাদ,সাংবাদিক আকতার হোসেন ভুইয়া,ব্যবসায়ী রতন বনিক ও ডাঃ শ্রীবাস দাস প্রমূখ। সেমিনারে জনপ্রতিনিধি,সরকারি কর্মকর্তা,শিক্ষক,সাংবাদিকসহ ব্যবসায়ী প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন ।