বিশ্বকাপের উদ্বোধনী আসর মাতাবেন যারা

news-image

স্পোর্টস ডেস্ক : আর মাত্র তিনদিন পরই শুরু হচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। ১৪ জুন (বৃবহস্পতিবার) পর্দা উঠছে রাশিয়া বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচে সৌদি আরবের মোকাবেলা করবে আয়োজক রাশিয়া।

ফুটবল তারকারা মাঠ মাতানোর আগে উদ্বোধনী আসর মাতাবেন তিন বিশ্ব তারকা। তাদের মনোমুগ্ধকর পরিবেশনায় বিমোহিত হবেন মস্কোর লুঝনিকি স্টেডিয়ামের হাজারো দর্শক। তাদের পরিবেশনায় উদ্বোধনী অনুষ্ঠান টেলিভিশনের পর্দায় দেখবে কোটি মানুষ।

নাচে-গানে স্বাগতিক দেশ রাশিয়ার সংস্কৃতি ও ঐতিহ্য বিশ্ববাসীর সামনে তুলে ধরা হবে সবচেয়ে বড় এ ক্রীড়া উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে।

ফিফা এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন ‘গ্লোবাল মিউজিক আইকন’ খ্যাত রবি উইলিয়াস। রাশিয়ার জাতীয় স্টেডিয়ামটিতে একসঙ্গে প্রায় ৮০ হাজার লোক বসে দেখতে পারেন।

স্টেডিয়ামের এই বিপুল দর্শক ছাড়াও বিশ্ব মাতবে রবির সংগীতের তালে। উইল স্মিথ ও নিকি জ্যামের গাওয়া টুর্নামেন্টের অফিশিয়াল থিম সং ‘লিভ ইট আপ’ দিয়ে শুরু হবে অনুষ্ঠানের। সঙ্গে থাকবে নাচ আর আতশবাজি।

পরিবেশনায় অংশ নেবেন রাশিয়ার ক্লাসিক্যাল গায়িকা (সোপ্রানো) আইদা গারিফুলিনাও। রাশিয়ার মাটিতে হওয়া টুর্নামেন্টের এবারের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন ব্রাজিলের দুইবার বিশ্বকাপজয়ী কিংবদন্তি খেলোয়াড় রোনালদো।

এক প্রতিক্রিয়ায় রবি উইলিয়ামস বলেন, রাশিয়ায় এক অসাধারণ পরিবেশনা নিয়ে আমি খুবই আনন্দিত এবং আমার মধ্যে খুবই উত্তেজনা কাজ করছে। জীবনে অনেক জায়গায় পারফর্ম করেছি, ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ৮০ হাজার ফুটবল ফ্যান ও কোটি কোটি বিশ্ববাসীর সামনে পারফর্ম আমার শৈশবের স্বপ্ন। এবার সেই স্বপ্নপূরণ হতে যাচ্ছে।

‘আমি মনোমুগ্ধকর ও স্মরণীয় অনুষ্ঠান দেখতে আমি দর্শকদের স্টেডিয়ামে আসার আহ্বান জানাচ্ছি। আর বাকিদের বলছি তারা যেনো শোর আগেই স্মরণীয় মুহূর্তটি দেখতে আগে থেকেই টিভি টিউন করে রাখেন।’

খবরে বলা হয়েছে, লুঝনিকি স্টেডিয়ামের পাশাপাশি একই সময় মস্কোর রেড স্কয়ারেও বিশ্বকাপ উপলক্ষে কনসার্ট আয়োজন করা হয়েছে। সেখানে থাকবে বর্ষীয়ান স্প্যানিস শিল্পী প্ল্যাসিদো দোমিংগো ও খন দিয়েগো ফ্লোরেজের পরিবেশনা।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার