শুক্রবার, ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশী নিহত

road-accidentসৌদি আরবের মক্কায় সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশীসহ সাতজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
নিহত পাঁচ বাংলাদেশীই কক্সবাজার জেলার বাসিন্দা। নিহতরা হলেন— কক্সবাজার সদরের ফরিদুল আলম (৪৫), কক্সবাজারের জালালাবাদের মো. আলম (৩৬), কক্সবাজার সদর ঈদগাহের মো. আইয়ুব (৩০), কক্সবাজার সদরের মনসুর আলম (৩০) ও কক্সবাজার সদর ঈদগাহের মো. ফরিদুল আলম (২৫)।
নিহত পাঁচ বাংলাদেশীর মধ্যে মো. ফরিদুল আলম (২৫) ছাড়া বাকি চারজনের কাছে আকামা ছিল।
নিহতরা সবাই সকালে ছোট মাইক্রোবাসযোগে কাজে যাচ্ছিলেন। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি রাস্তার পাশে খুঁটিতে ধাক্কা দেয়।
নিহত বাংলাদেশীদের লাশ মক্কার সীসা হাসপাতাল ও নূর হাসপাতালে রাখা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সড়কে ঝরল ১৯ প্রাণ : ঈদে কেউ ফিরছিলেন বাড়ি, কেউ বেরিয়েছিলেন ঘুরতে

কসবায় পুকুরে মিললো সিএনজি চালকের মরদেহ : স্বজনদের আহাজারি

ঢাকায় পশু কোরবানির পর চলছে বর্জ্য অপসারণ

ঢাকার পাড়া-মহল্লায় চলছে পশু কোরবানি

গাবতলী হাটে গরুর দামে ধস, অবিক্রিত পশু নিয়ে বিপাকে ব্যাপারীরা

এবার ‘মার্কিন বিমানঘাঁটিতে’ পাল্টা হামলা ইরানের

মানুষ রুদ্ধ পরিস্থিতির বাইরে শান্তিতে ঈদ উদযাপন করছে : রিজভী

প্রধানমন্ত্রীকে ঈদ শুভেচ্ছা জানালেন মোদী

বৃষ্টি মাথায় নিয়ে ঈদের জামাত শোলাকিয়ায়

কারাগারই যেন পরিবার

স্ত্রীকে নিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

সারাদেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা, নামাজ শেষে শুরু কোরবানি