বিকেলে ফিরছে নারী দল

news-image

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের শ্রেষ্ঠত্বের মুকুট পড়েছে সালমা খাতুন, জাহানারা আলমরা।

গতকাল কুয়ালালামপুরে অনুষ্ঠিত রুদ্ধশ্বাস ফাইনালে টানা ছয়বারের চ্যাম্পিয়ন ভারতকে ৩ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জেতার পর বাংলাদেশ কোনো বৈশ্বিক টুর্নামেন্টের ফাইনাল জিতেনি। রোববার মালয়েশিয়ায় সেই আক্ষেপ দূর করে বাংলাদেশের মেয়েরা।

নারী ক্রিকেট দল আজ বিকেলে ঢাকায় ফিরবে। বিকেল ৫টা ৫০ মিনিটে ইউএস বাংলার ফ্লাইটযোগ মালয়েশিয়া থেকে ঢাকায় পা রাখবে টাইগ্রেসরা। বিমানবন্দর থেকে সরাসরি হোটেল সোনারগাঁওয়ে চলে যাবেন ক্রিকেটাররা। সেখানে তাদের অভ্যর্থনা জানাবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

গতকাল শিরোপা জয়ের পর সালমা খাতুন বলেছেন,‘আমাদের দারুণ খুশি লাগছে। আমরা প্রথমবারের মতো এশিয়া কাপের শিরোপা জিতেছি। বলে বোঝাতে পারব না আজকের দিনটা আমাদের জন্য কত বড় পাওয়া ছিল।’ ‘আজকের ম্যাচ জিততে আমরা আত্মবিশ্বাসী ছিলাম। ফাইনাল ম্যাচ, আমাদের টার্গেট ছিল ভালো কিছু করব। আমাদের হারানোর কিছু ছিল না, ওদের হারানোর অনেক কিছু ছিল। আমাদের পাওয়ার অনেক কিছু ছিল, আমরা সেটা পেয়েছি’– যোগ করেন সালমা।

চতুর্থবারের মতো এশিয়া কাপে অংশ নিয়েছিল বাংলাদেশের মেয়েরা। চতুর্থ আসরেই বাজিমাত করল তারা। ছয় আসরের শিরোপা জিতে ভারত একপ্রকার নিজেদের করে নিয়েছিল এশিয়া কাপ। টাইগ্রেসরা সেই গেরো ছোটাল।

নারীরা যে সাফল্য এনে দিয়েছেন তাদের প্রাপ্য বড় অঙ্কের বোনাস। বোর্ডও তাদের পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে। বোর্ডের চতুর্থ পরিচালনা পর্ষদের সভা আজ। বোর্ড সভাতেই চ্যাম্পিয়নদের পুরস্কারের সিদ্ধান্ত নেবে বিসিবি।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার