,

১৭তম গ্র্যান্ডস্ল্যাম জিতলেন নাদাল

news-image

স্পোর্টস ডেস্ক : রোলান্ড গারোস যা ফ্রেঞ্চ ওপেন নামে বেশি পরিচিত। টেনিসের অন্যতম সেরা এই আসরের সঙ্গে মিশে গেছে রাফায়েল নাদালের নাম। ফের একবার এই স্প্যানিয়ার্ড প্রমাণ করে দিলেন কেনো ক্লে কোর্টের রাজা বলা হয় তাঁকে।

নিজের অন্যতম প্রতিদ্বন্দ্বী ডমিনিক থিয়েমকে স্ট্রেট সেরে উড়িয়ে ক্যারিয়ারে ১১তম ফ্রেঞ্চ ওপেন জিতে নিলেন ৩২ বছর বয়সী নাদাল। বিশ্ব টেনিসের র‌্যাংকিংয়ে থাকা এই এক নম্বর খেলোয়াড়ের পক্ষে ফল ৬-৪, ৬-৩ এবং ৬-২।

best ম্যাচ শেষে নাদাল বলেন, এই জয় অসাধারণ। আমি আজ খুব খুশি। ডমিনিক হেরে গেলেও ও খুব ভালো খেলেছেন। তিনি আমার ভালো বন্ধু। এই রকম খেলোয়াড় প্রয়োজন। আমি নিশ্চিত আগামী দু’বছরের মধ্যে ডমিনিক এখানে গ্র্যান্ডস্ল্যাম জিতবে।

টেনিসের কিং খ্যাত এই তারকার আরও বলেন, এই জয় অসাধারণ। আমি এই অনুভূতি বলে বোঝাতে পারব না। কারণ আমি স্বপ্নেও ভাবিনি এখানে ১১ বার খেতাব জিতবো। এই রকম ভাবাটাও কঠিন।

একেবারেই ভুল কথা বলেননি নাদাল। হেরে গেলেও নাদালের বিপক্ষে একবারের জন্যও হাল ছাড়েননি অস্ট্রিয়ার ডমিনিক থিয়েম। ম্যাচের শুরু থেকেই খেলার রাশ নিজের হাতে রাখার চেষ্টা করেন তিনি। কিন্তু প্রবল প্রতিপক্ষ নাদালের সামনে রুখে দাঁড়াতে ব্যর্থ হন এই তারকা প্লেয়ার।

ম্যাচের আগে থেকেই নাদালকে ফেভারিট মনে করা হলেও চলতি টুর্নামেন্টে পারফরম্যান্সের নিরিখে পিছিয়ে ছিলেন না ডমিনিকও। ফ্রেঞ্চ ওপেনেও দারুণ ছন্দে পাওয়া যায় তাকে। এছাড়া নাদালের বিরুদ্ধে সাম্প্রতিক ফর্মও বেশ ছিল ভাল ডমিনিকের।

মাদ্রিদ ওপেনে এবং ইটালিয় ওপেনে ডমিনিকের কাছে হারতে হয় নাদালকে। কিন্তু ফ্রেঞ্চ ওপেনে সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারলেন ডমিনিক। এই নিয়ে ক্যারিয়ারের ১৭তম গ্র্যান্ডস্ল্যামটি জিতলেন নাদাল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে