রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এটাই মেসির শেষ বিশ্বকাপ?

news-image

স্পোর্টস ডেস্ক : রাশিয়া বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পড়েছে সর্বত্র। মাঠের গণ্ডি পেরিয়ে ফুটবলের উত্তাপ এখন সমর্থকদের মনে। বিশ্বের তারকা খেলোয়াড়দের চমক দেখতে অপেক্ষার প্রহর গুণছেন ফুটবলপ্রেমীরা। আর সেই তালিকায় প্রথমেই আসে আর্জেন্টিনা ও বার্সেলোনার তারকা লিওনেল মেসির নাম। কিন্তু এসবের মাঝেই রাশিয়া বিশ্বকাপের পর নিজের বুটজোড়া তুলে রাখার আভাস দিলেন তিনি। মেসির দেয়া আভাস সত্যি হলে ২০০৫ সালে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করা ৩০ বছর বয়সী মেসির এটাই হবে শেষ বিশ্বকাপ।

এ ব্যাপারে সংবাদ মাধ্যম স্পোর্টসকে এই আর্জেন্টাইন তারকা বলেছেন, ‘আমি আসলে জানি না। এটা নির্ভর করছে আমরা কেমন খেলি। কিভাবে এই আসর শেষ করি তার উপর। আমরা তিনটি ফাইনাল খেলেছি, যা সহজ নয়, এজন্য আমাদের বাহবা দেওয়া উচিত। এটা সত্য যে শিরোপাই মূল কথা। কিন্তু পাওয়াটা আসলেই কঠিন।’

লিওনেল মেসির দল এরইমধ্যে বিশ্বকাপে অংশ নিতে রাশিয়া পৌঁছেছে। শনিবার রাতে ব্যক্তিগত জেট দ্য রোলিং স্টোনসে বার্সেলোনা থেকে মস্কোতে পাড়ি জমান সাম্পাওলির শিষ্যরা। ১৬ জুন আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হবে।

গ্রুপের অন্য দু’টি দল নাইজেরিয়া ও ক্রোয়েশিয়া।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ