আর্জেন্টিনার ভক্ত মাশরাফি
স্পোর্টস ডেস্ক : পুরো বিশ্ব এখন মেতেছে ফুটবল উন্মাদনায়। আর মাত্র তিনদিন পরেই রাশিয়া বিশ্বকাপ। এবারের আসরে শক্তির বিচারে কঠিন দল গড়েছে আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, ইংল্যান্ড, জার্মান এবং পর্তুগাল। ছোট দল হিসেবে মোহাম্মাদ সালাহ এর উপর ভর করে ফেভারিটের তকমা আছে অনেকটা মিশরের উপরও।
তবে আর যাই বলুননা কেনো, বাংলাদেশে কিন্তু তুলনার হারে আর্জেন্টিনা এবং ব্রাজিল ভক্তই চোখে পড়বে বেশি। এই দুটি দল নিয়েই তাই যত উত্তাপ, হৈচৈ বাংলার মাটিতে।এবার চলুন জেনে নেয়া যাক, আমাদের জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক ‘মাশরাফি বিন মর্তুজা’ বাজি ধরছেন কার পক্ষে!
মাশরাফিকে অনুকরণ করে আসা ব্রাজিল ভক্তদের জন্য বিষয়টা বেদনার হলেও ‘মাশরাফির’ মুগ্ধতা মেসি এবং আর্জেন্টিনাতে। আর্জেন্টিনার অসাধারন শৈল্পিক ফুটবল, সেই সাথে মেসির জাদুময় ড্রিবলিং ই বুঝি বেশি মুগ্ধ করেছে অধিনায়ককে।
আর তাই, এবারের রাশিয়া বিশ্বকাপে তিনি সাপোর্ট নিচ্ছেন হট ফেভারিট ‘আর্জেন্টিনার’।ফলাফল যেমনই হোক, বিশ্বকাপের আগে আর্জেন্টিনার জার্সি পড়া মাশরাফির এই ছবিটা অবশ্যই নজরে পড়বে ভক্তদের।











