ফ্রান্সকে রুখে দিল যুক্তরাষ্ট্র

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের আগে কাপের অন্যতম দাবিদার ফ্রান্সকে আটকে দিল মার্কিন ফুটবল৷ রাশিয়া ফুটবল মহাযুদ্ধ শুরু হওয়ার আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রীতি ম্যাচটি ছিল ফ্রান্সের শেষ ম্যাচ৷ সেই ম্যাচে কুপোকাত একবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স।

আগের ম্যাচে ইতালিকে হারালেও ফ্রান্সের অশ্বমেধের ঘোড়ায় লাগাম পরাল মার্কিনিরা৷ ১-১ গোলে খেলার ফল অমীমাংসিত থাকে৷ ফ্রান্সের পক্ষে একমাত্র গোল করেছেন এমবাপে৷

ম্যাচটির শুরু থেকেই বলের উপর নিয়ন্ত্রণ রাখছিলেন ফ্রান্সের ফুটবলাররা৷ বেশ কয়েকবারই বল নিয়ে মার্কিন রক্ষণ ভেঙে বিপক্ষের গোলের কাছে পৌঁছে যান কিলিয়ান এমবাপেরা৷ কিন্তু ওই পর্যন্তই৷ ম্যাচের প্রথমার্ধে দুটি দারুণ সুযোগ মিস করেন এমবাপে এবং গ্রিজম্যান৷

গোল-শূন্য অবস্থায় ম্যাচের প্রথমার্ধ শেষই হয়ে যেত, যদি না মার্কিনি ফরোয়ার্ড জেভিয়ান গ্রিন ম্যাচের ৪৪ মিনিটে অপ্রত্যাশিতভাবে ফ্রান্সের জালে বল জড়িয়ে দিতেন৷ ডি-বক্স থেকে বল নিজের দখলে নিয়ে কোনাকুনি শটে গোল করেন গ্রিন৷

গোলস্কোরে সমতা ফেরানোর জন্য ফ্রান্সকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়৷ ম্যাচের দ্বিতীয়ার্ধেও বেশ কয়েকটি সুযোগ মিস করেন ফ্রান্সের ফুটবলাররা৷ ৬৯ মিনিটে এমবাপের একটি অনবদ্য ফ্রিকিক বার ঘেঁষে চলে যায়৷

ম্যাচের ৭৮ মিনিটে আকাঙ্ক্ষিত গোলের দেখা পায় ফ্রান্স৷ গোল আসে বারবার বল নিয়ে বিপক্ষের গোলের কাছে পৌঁছে যাওয়া এমবাপের পা থেকে৷ ডি-বক্সে বল পেয়ে নীচু শটে বল বিপক্ষের জালে জড়িয়ে দেন এমবাপে৷ শেষ পর্যন্ত ১-১ স্কোরে শেষ হয় ম্যাচ৷

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার