অস্ত্রোপচার হলো টেলি সামাদের
ডেস্ক রিপোর্ট : কৌতুক অভিনেতা টেলি সামাদের পায়ে গতকাল সকাল ১১টায় অস্ত্রোপচার হয়েছে। রাজধানীর স্কয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) এখন তিনি আছেন।
গতকাল বিকেল পাঁচটায় হাসপাতালে টেলি সামাদের মেয়ে সোহেলী সামাদের সঙ্গে কথা বলে জানা গেছে, অভিনেতাকে আরো তিনদিন হাসপাতালে থাকতে হবে। এরপর তাঁকে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকেরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
টেলি সামাদের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসক কামাল পাশা বলেন, ‘টেলি সামাদকে এখন নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে। এখনই তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে কিছু বলা যাবে না।’
টেলি সামাদ নানা ধরনের জটিল রোগে ভুগছেন।











