,

ক্যারিবীয়দের বড় লিডে চাপা পড়ছে লঙ্কানরা

news-image

স্পোর্টস ডেস্ক : সফরকারীকে শ্রীলঙ্কাকে ফলো-অনেই ফেলতে পারত স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। সেই পথে না হেটে নিজেরাই দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমেছে ক্যারিবীয়রা। তাদের বিশাল লিডের নিচে চাপা পড়ছে শ্রীলঙ্কা। তৃতীয় দিন শেষ ৬ উইকেট হাতে রেখে ৩৬০ রানের লিড নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

আগের দিন ৩ উইকেট হারিয়ে ৩১ রান করতে পেরেছিল শ্রীলঙ্কা। তৃতীয় দিনে বেশিদূর যেতে পারেনি তারা। স্বাগতিক বোলারদের তোপে মাত্র ১৮৫ রানেই অলআউট হয়ে যান দিনেশ চান্দিমালের দল। ক্যারিবীয়দের করা ৪১৪ রানের জবাবে তারা তখনো ২২৯ রানে। তবু ফলো-অন করাননি উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার।

লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন অধিনায়ক চান্দিমাল। নিরোশান ডিকভেলা ৩১ এবং দিলরুয়ান পেরেরার ব্যাট থেকে আসে ২০ রান। ক্যারিবীয়দের পক্ষে বল হাতে সর্বোচ্চ ৩টি উইকেট নেন মিগুয়েল কামিনস। এছাড়া শ্যানন গ্যাব্রিয়েল ও কেমার রোচ নেন ২টি করে উইকেট।

২২৯ রানের লিড নিয়ে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। কিরন পাওয়েলের অপরাজিত ফিফটিতে দিনশেষে ৪ উইকেট হারিয়ে ১৩১ রান করেছে তারা। ৮০ বলের সাবলীল ইনিংসে ৬৪ রান করে অপরাজিত রয়েছেন পাওয়েল। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান শেন ডাওরিচ অপরাজিত ১১ রান করে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে