নিজের রেস্তোরাঁয় সতীর্থদের খাওয়ালেন মেসি

news-image

স্পোর্টস ডেস্ক : ইসরায়েলের বিরুদ্ধে প্রীতি ম্যাচ বাতিলের পর বার্সেলোনাতে আরো কিছুদিন প্রস্তুতি নেওয়ার সুযোগ পেয়েছে আর্জেন্টিনা। রাশিয়া যাওয়ায় আগে প্রস্তুতির ফাঁকে সতীর্থ ফুটবলারদের লাঞ্চ অফার করেন মেসি। সেটাও আবার নিজের রেস্তোরাঁয়।

কাতালান শহর বার্সেলোনাকে মেসির ‘সেকেন্ড হোম’ বলা চলে। ক্লাব ফুটবলে মেসি খেলেন বার্সেলোনাতে। স্প্যানিশ ক্লাবের সঙ্গে তার সম্পর্কও দীর্ঘদিনের। সেকেন্ড হোমে তাই নিজের একটি রোস্তোরাঁ খুলেছেন মেসি। শহরের কেন্দ্রেই রয়েছে মেসির এই রেস্তোরাঁ। নাম ‘বেলাভিস্তা দেল জার্দিন নর্তে’। বৃহস্পতিবার সেই রেস্তোরাঁতেই আর্জেন্টাইন দলের সতীর্থ ও কোচিং স্টাফদের লাঞ্চের অফার দেন মেসি।

পাশাপাশি পরের মৌসুমে বার্সেলোনার অধিনায়ক হতে চলা মেসি নেইমারকে ফের বার্সায় পাওয়ার ব্যাপারে আশাবাদী। ইনিয়েস্তা বার্সা ছাড়ার পর মেসিই হতে পারেন কাতালান ক্লাবের নতুন অধিনায়ক। তবে পরের মৌসুমে বার্সাকে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি দেওয়াই তার প্রধান লক্ষ্য বলে জানিয়ে দিয়েছেন আর্জেন্টাইন তারকা।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার