,

রাশিয়া বিশ্বকাপে ফিক্সিং! ‘ঘুষ’ নিতে গিয়ে ধরা পড়লেন রেফারি

news-image

অনলাইন ডেস্ক: রাশিয়া বিশ্বকাপ নিয়ে উন্মাদনার শেষ নেই। মাঠের তর্ক-বিতর্ক ছড়িয়ে পড়েছে বাইরেও। ফুটবলপ্রেমীরা অপেক্ষায় আছেন তারকা খেলোয়াড়দের চমক দেখতে। এরই মাঝে বিশ্বকাপের ঠিক আগে সামনে এলো ফিক্সিংয়ের অন্ধকার দিক। এক আন্তর্জাতিক প্রচারমাধ্যমের স্টিং অপারেশনে ঘুষ নিতে গিয়ে ধরা পড়লেন বিশ্বকাপের জন্য তালিকাভুক্ত রেফারি। শুধু রেফারিই নন, আফ্রিকান ফুটবলের কয়েকজন পদস্থ কর্মকর্তাকেও দেখা গেল ঘুষ নিতে।

বিশ্বকাপের আগেই আফ্রিকান ফুটবল ফেডারেশনের কয়েক জন পদস্থ কর্তা এবং নামী রেফারিদের মধ্যে একটি স্টিং অপারেশন আয়োজন করে এক বিখ্যাত সংবাদমাধ্যম। সেখানেই ধরা পড়ে বিশ্ব ফুটবলের অন্ধকার দিক।

নামী রেফারিদের মধ্যে রয়েছেন কেনিয়ার আদেন র‌্যাঞ্জে মারোয়া। রাশিয়ার আসন্ন বিশ্বকাপে বেশ কিছু ম্যাচ পরিচালনা করার দায়িত্বে রাখা হয়েছিল তাকে। আফ্রিকান ফুটবল সংস্থার পক্ষ থেকে তার নাম সুপারিশ করা হয়েছিল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার কাছ থেকে। তবে এমন কীর্তি ফাঁস হওয়ার পরেই প্রশ্ন উঠে যায়, তিনি কি নিরপেক্ষতা বজায় রেখে রেফারিং করাতে পারবেন? তবে আগেভাগেই অবশ্য ফিফার রেফারির প্যানেল থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

মারোয়ার পাশাপাশি নাম জড়িয়েছে ফিফা কাউন্সিলের সদস্য কেশি ন্যান্টাকির। যিনি আবার ঘানা ফুটবল সংস্থার সভাপতি। আফ্রিকার পাশাপাশি ফিফাতেও বেশ প্রভাব সম্পন্ন তিনি। ফলে এখন থেকেই প্রশ্ন উঠে গেছে বিশ্বকাপের স্বচ্ছতা নিয়ে। এর আগে দুর্নীতির অভিযোগের জন্য সরে দাঁড়াতে হয়েছিল তৎকালীন ফিফা সভাপতি শেপ ব্লাটারকে।

ঘানার ফেডারেশন আপাতত ভেঙে দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে