ঈদ বোনাস দয়া নয়, পোশাক শ্রমিকদের অধিকার

news-image

দুই ঈদে বেসিক বেতনের সমান বোনাস দেয়ার রেওয়াজ থাকলেও সরকার শ্রম আইনে বোনাসের বিষয়ে উল্লেখ না করে শ্রমিকদের বঞ্চিত করার সুযোগ তৈরি করে দিয়েছে। কিন্তু উৎসব বোনাস কোনো দয়া নয়, এটা শ্রমিকদের অধিকার।

শুক্রবার (৮ জুন) সকাল সাড়ে ১০টা জাতীয় প্রেসক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের আয়োজিত উদ্যোগে বিক্ষোভ সমাবেশে ঐক্য পরিষদের সভাপতি ও যুগ্ম আহ্বায়ক নাঈমুল হাসান জুয়েলের নেতৃত্বে শ্রমিক নেতারা এসব কথা বলেন।

শ্রমিক নেতারা বলেন, প্রতিবছর রোজার শুরুতেই শ্রম মন্ত্রণালয় পোশাক শিল্প মালিকদের সঙ্গে বৈঠক করে সকল শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দেয়। কিন্তু মালিকরা ঈদের ছুটির পূর্ব মুহূর্ত পর্যন্ত শ্রমিকদের জিম্মি করে। ঈদের আগ মুহূর্তে শ্রমিকরা যখন স্বজনদের সঙ্গে মিলিত হওয়ার জন্য উৎকৃত হয়। তখন মালিকরা শ্রমিকদের বোনাস না দিয়ে বখশিশ হিসেবে কিছু টাকা দিয়ে আর আংশিক বেতন দিয়ে শ্রমিকদের সঙ্গে প্রতারণা করে। শ্রমিকদের তখন প্রতিবাদ করার কোনো সুযোগ থাকে না। সরকার ও প্রতারক মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না।

অতএব কালক্ষেপণ না করে চলতি বছরের জুলাই মাসের মধ্যে পোশাক শ্রমিকদের নূন্যতম মজুরি ১৮ হাজার টাকা ও শ্রমিকদের বেতন-ভাতা, চাকরি নিশ্চিত করার জন্য আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ পোশাক শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুল হাসান, জাতীয় গার্মেন্টস জোটের সভাপতি আব্দুল ওয়াহেদ ও সভাপতি আহসান হাবীব বুলবুলসহ অনেকেই।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার