রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডাওরিচের সেঞ্চুরিতে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষেই চালকের আসনে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ডাওরিচের অনবদ্য সেঞ্চুরিতে ৪১৪ রানের বড় সংগ্রহ করে ক্যারিবীয়রা। জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের পরে লঙ্কানরা। ক্যারিবীয় বোলারদের দাপটে দিনের শেষভাগে ৩১ রান তুলতেই হারায় উপরের সারির ৩ ব্যাটসম্যানকে।

পোর্ট অব স্পেনে ম্যাচের দ্বিতীয় দিনের শুরুটা ভালোই করেছিল ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টির বাধায় ম্যাচ শুরু হতে কিছুটা দেরি হয়। দলীয় ২৪৬ রান নিয়ে আবারো ব্যাট হাতে নামেন ডাওরিচ এবং দেবেন্দ্র বিশু। ম্যাচের প্রথম দিন তিনশো রান করতেই যেখানে হিমশিম খাচ্ছিল দলটি সেই তারাই চারশোর অধিক রান সংগ্রহ করে ফেলে ডাওরিচের কল্যাণে।

ক্যারিয়ার সেরা অপরাজিত ১২৫ রানের ইনিংস খেলে সপ্তম উইকেট জুটিতে বিশুর সঙ্গে করেন ১০২ রানের জুটি। মূলত এই জুটির উপর ভর করেই বড় সংগ্রহের রসদ পায় উইন্ডিজরা। দেবেন্দ্র বিশুর ডিফেন্সে ক্লান্ত হয়ে পড়া লঙ্কান বোলাররা তাকে ফেরান ৪০ রানে। লাকমলের বলে আউট হওয়ার আগে ১৬০টি বল খেলেন, যেখানে চারের সংখ্যা মাত্র পাঁচটি।

টেলএন্ডরদের নিয়ে লড়াইটা তখনও চালিয়ে যান ডাওরিচ। কেমার রোচ প্রথম দিকে নিজেকে গুটিয়ে রাখলেও পরবর্তীতে হাত খুলে রান করতে থাকেন। ৯৫ বলে ৩৯ রান করে লাহিরু কুমারার বলে আউট হলে ৮ উইকেট হারিয়ে ৪১৪ রান করে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। ১২৫ রানের অনবদ্য ইনিংস খেলে অপরাজিত থাকেন ডাওরিচ।

দুই দিন ফিল্ডিং করে শ্রীলঙ্কান ক্রিকেটাররা কিছুটা ক্লান্ত হয়ে পড়ে। যেটার ছাপ পড়ে তাদের ব্যাটিংয়ে। ম্যাচের প্রথম ওভারেই কুসল পেরেরাকে শূন্য রানে ফেরান কেমার রোচ। আরেক ওপেনার কুসল মেন্ডিসকে প্যাভিলিয়নে ফেরান শ্যানন গ্যাব্রিয়েল। দীর্ঘদিন পর লঙ্কান দলে ফেরা অ্যাঞ্জেলো ম্যাথুজকে ১১ রানে ফেরালে বেশ বিপদে পড়ে শ্রীলঙ্কা। ৩ রান নিয়ে দীনেশ চান্দিলাম এবং ১ রান নিয়ে অপরাজিত থেকে দিন শেষ করেছেন রোশেন সিলভা।

এ জাতীয় আরও খবর

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

একরামুল হত্যা মামলায় হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাবেক রাষ্ট্রপতির অভিযোগ খতিয়ে দেখছে সরকার