রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উজেবকিস্তানকে গুঁড়িয়ে উরুগুয়ের দুর্দান্ত জয়

news-image

স্পোর্টস ডেস্ক : রাশিয়া বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পড়েছে সর্বত্র। মূল আসরে অংশগ্রহণকারী দলগুলো এরইমধ্যে তাদের শেষ সময়ের প্রস্তুতি ম্যাচ শুরু করে দিয়েছে। আর সেই ধারাবাহিকদায় উজেবকিস্তানকে তাদের নিজেদের দর্শকদের সামনে গুঁড়িয়ে দিল উরুগুয়ে। স্বাগতিকদের বিপক্ষে ৩-০ গোলের জয় তুলে নিয়েছে তারা।

বৃহস্পতিবার আন্তর্জাতিক প্রস্তুতিমূলক ম্যাচের ৩১ মিনিটে এদিনসন কাভানি ও লুইস সুয়ারেসের বানিয়ে দেয়া বলে গোলবারের ১৫ মিটার দূর থেকে লক্ষ্যভেদ করেন উরুগুয়ের আরাসকায়েতা। ডান পায়ের ভলিতে আড়াআড়ি শটে দারুণভাবে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। এরপর দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে ডি বক্সের ভেতর উজবেকিস্তান ডিফেন্ডার আশুরমাতভের হ্যান্ডবল থেকে পাওয়া পেনাল্টিতে জাতীয় দলের জার্সি গায়ে ৯৯ ম্যাচে নিজের ৫১তম গোল করেন বার্সেলোনার তারকা স্টাইকার লুইস সুয়ারেস। পরে ৭২ মিনিটে হেড থেকে গোল করে ব্যবধান ৩-০ করেন অ্যাটলেটিকো মাদ্রিদ ডিফেন্ডার হোসে মারিয়া গিমেনেস।

গোল শোধ দিতে মরিয়া উজবেকিস্তান আক্রমণ বাড়িয়ে দেয়। এ সময় কমিলভ আক্রমজন লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ