,

বাঞ্ছারামপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

bijoy1ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় গ্রাম্য সালিশকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।

বুধবার বিকেলে উপজেলার তেজখালী ইউনিয়নের আকানগর গ্রামে এ সংঘর্ষ হয়। পরে ওই গ্রামের কয়েকটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট কর‍া হয।

সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে জাহাঙ্গীর বাদশা (৫৫), জাকির মিয়া (৪৫), কবির মিয়া (৩৪), জাকির হোসেন (২৫), রাসেল (২৩), জালাল (৩৫), বাদল (৪০), সেলিম (৩০), আনিছ মিয়া (৩২) ও লিটনের (২০) নাম জানা গেছে। আহতদের বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার সিএনজিচালিত অটোরিকশা চুরির অভিযোগে আকানগর গ্রামের এক অটোরিকশা চালককে গ্রাম্য সালিশে এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা ও ১০ বার কান ধরে উঠাবসা করার রায় দেন। এই রায়ের বিরুদ্ধে গ্রামের অধিকাংশ লোক প্রতিবাদ করলে ওই সালিশ পণ্ড হয়ে যায়।
 
এ ঘটনার জের ধরে বুধবার বিকেলে কথা কাটাকাটির একপর্যায়ে আকানগর গ্রামের বকশি বাড়ি ও সাহেব বাড়ির লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়। সংঘর্ষের সময় বকশি বাড়ির লোকজন স্থানীয় শাপলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির অফিসে হামলা করে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
 
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন চৌধুরী জানান, দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনায় পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর