রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের আগে নেটদুনিয়ায় শোরগোল ফেলেছেন রুশ সুন্দরী

news-image

অনলাইন ডেস্ক: বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৬ দিন বাকি। এরপর রাশিয়ার মাটিতে মেসি, রোনালদো ও নেইমারদের কারিশমা দেখবে ফুটবল বিশ্ব। তবে বল মাঠে গড়ানোর আগে এখন ইন্টারনেটে সাড়া ফেলে দিয়েছেন ৩৪ বছরের এক রুশ তরুণী। নাম ভিক্টোরিয়া লপিরেভা। তিনি এবারের বিশ্বকাপের সরকারি প্রতিনিধি। আর তাকে নিয়েই এখন নেটদুনিয়ায় চলছে যত চর্চা।

ভিক্টোরিয়া রাশিয়ার একজন খ্যাতনামা মডেল এবং টেলিভিশনে ফুটবল বিষয়ক অনুষ্ঠানের উপস্থাপক। রাশিয়ার রস্তভ অন ডন শহরে জন্ম তার। তিনি রস্তভ বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতক হন। ১৯৯৯ থেকে মডেলিং শুরু করেন তিনি। শুরু থেকেই আসতে থাকে একের পর এক সাফল্য। ‘মডেল অফ ডন’, ‘ফেস অফ দ্য ইয়ার’, ‘রস্তভ বিউটি’, ‘ডনব্যাস ওপেন’ সহ বিভিন্ন খেতাব জিতেছেন এই সুন্দরী। তিনি ২০০৩-এ ‘মিস রাশিয়া’ হন। বিভিন্ন নামী পত্রিকার হয়েও মডেলিং করেছেন তিনি। ফুটবলেও তাঁর সমান উৎসাহ। ২০০৭ সালে রাশিয়ার একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠান ‘ফুটবল নাইট’-এ যুগ্ম উপস্থাপক হন তিনি।

শুধু পেশার ক্ষেত্রেই নয়, ব্যক্তিগত জীবনেও ফুটবলের সঙ্গে যোগ রয়েছে ভিক্টোরিয়ার। ২০১২ সালে তার সঙ্গে বিয়ে হয় রাশিয়ার জাতীয় দলের স্ট্রাইকার ফিওডোর স্মলোভের। তবে দু’বছর পরেই তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। এবারের বিশ্বকাপের প্রতিনিধি হিসেবে সারা বিশ্বের সামনে রাশিয়া ও রস্তভ অন ডনের ঐতিহ্যবাহী শিল্প ও রীতি-নীতি তুলে ধরবেন ভিক্টোরিয়া। এছাড়া জাতিসংঘের এইডস বিষয়ক বিশেষ দূত হিসেবে এইচআইভি-র বিষয়ে সচেতনতা এবং বৈষম্যের বিরুদ্ধেও প্রচার করবেন তিনি।

এবারের বিশ্বকাপে যোগ দেওয়া ৩২টি দলের মধ্যে ২০টি দল ব্রাজিলে গতবারের বিশ্বকাপেও খেলেছিল। তারকা ফুটবলাররা মাঠে নামার জন্য তৈরি। তবে আপাতত প্রচারের আলো কেড়ে নিয়েছেন ভিক্টোরিয়া।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ