বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফের বিয়ে করছেন শামি!

news-image

অনলাইন ডেস্ক: স্বামীর বিরুদ্ধে যেন বোমা ফাটালেন ভারতের তারকা পেসার মোহাম্মদ শামির স্ত্রী হাসিন জাহান। এতদিন ধরে নানা অভিযোগ আনলেও এবারের অভিযোগটি আরও গুরুতর। হাসিনের অভিযোগ শামি নাকি ফের বিয়ে করতে চলেছেন। এ নিয়েই ভীষণ চটেছেন তিনি।

এবেলা বলছে, সোমবার আলিপুর আদালতে সামি-হাসিন মামলার শুনানি ছিল। এই মামলার পরবর্তী শুনানি ১৯ জুন। মাঝের এই কয়েকমাসে শামি ও হাসিনের মধ্যে কোন বাক্য বিনিময়ই হয়নি। দুইজনের সম্পর্কের বরফও গলেনি।

হাসিন বলেছেন, শামির সঙ্গে হাসিনের নাকি এর মাঝে কোন কথাই হয়নি। টাকা নিয়ে যাতে তিনি ডিভোর্স দেন, তার চেষ্টাও করেছেন শামি।

তিনি জানান, শামিকে ডিভোর্স দেওয়ার কোন প্রশ্নই আসে না। এর কারণ হিসেবে তিনি বলেন, ডিভোর্স দেওয়ার জন্য তো তাকে আমি বিয়ে করিনি।

হাসিনের বক্তব্য, ইদের পর শামি নাকি তার ভাইয়ের শ্যালিকাকে বিয়ে করছেন। ঘটনাপ্রবাহ এখন কোন দিকে মোড় নেয় সেটাই দেখার বিষয়।