বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাস খাদে পড়ে আহত ১৫

news-image

গোপালগঞ্জ শহরের সোনাকুড় এলাকায় গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেছে। এ ঘটনায় শিক্ষার্থীসহ ১৫ জন আহত হয়েছেন।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদেরকে নিয়ে শহরের দিকে আসার পথে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদেরকে নিয়ে শহরের দিকে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইঞ্জিন চালিত অটো রিকশাকে ধাক্কা দিয়ে রাস্তার নিচে থাকা একটি গাছের সাথে সজোরে ধাক্কা দেয়। এতে অটো রিকশার থাকা ৫ যাত্রী ও বাসে থাকা শিক্ষার্থীসহ প্রায় ১৫ জন আহত হন।

পরে আহতদের মধ্যে ১০ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।