মালয়েশিয়ায় বাংলাদেশিকে ইমিগ্রেশন কর্মকর্তার চড়! (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : মালয়েশিয়ায় এক বাংলাদেশি তরুণকে চড় মেরেছেন দেশটির একজন ইমিগ্রেশন (অভিবাসন) কর্মকর্তা। দেশটির জোহর প্রদেশের এই ঘটনার ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে (ভাইরাল)।

গত ৩০ মে সকালে উইসমা পারসেকুতুয়ান এলাকার ইমিগ্রেশন অফিসে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ওই ভিডিওতে দেখা গেছে, বাংলাদেশি এক তরুণকে চড় মারছেন একজন ইমিগ্রেশন কর্মকর্তা। এরপর তরুণটির হাত জোর করে স্ক্যানারে রাখছেন।

এ বিষয়ে জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক জানান, এ ঘটনার পর ওই কর্মকর্তাকে ফ্রন্ট ডেস্ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এ ধরনের আচরণ কোনোভাবেই বরদাশত করা হবে না।

ইমিগ্রেশন বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, এই কর্মকাণ্ডের ফলে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের সুনাম ক্ষুণ্ণ হয়েছে। সরকারি চাকুরি শৃঙ্খলাবিধি ২০০২ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।  সূত্র: ওয়েবসাইট

https://youtu.be/xMnc8BExjSA

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার