ছাগল নিয়ে মেসির কাণ্ড!
অনলাইন ডেস্ক: আর কদিন পরই শুরু বিশ্বকাপ। খেলা শুরুর আগ মুহূর্তে বর্তমান বিশ্ব ফুটবলের সেরা তারকা হিসেবে বিবেচিত লিওনেল মেসি যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন ‘পেপার’-এর একটি ফটোশুটে অংশ নিয়েছেন।
ছাগল নিয়ে এই ফটোশুট করেছেন মেসি। আর ছাগল নিয়ে তোলা ছবির ক্যাপশন ছিল গোট (G.O.A.T)। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছবিগুলো ভাইরাল হয়ে গেছে।
পেপারকে মেসি জানান, তিনি নিজেকে কখনই সেরা ভাবেন না, নিজেকে একজন খেলোয়াড় ভাবেন মাত্র।
মেসি বলেন, ‘প্রাণী আমার খুবই পছন্দের। কেননা আমি বড় হয়েছি এদের সঙ্গে।’ প্রাণীদের কাছে অনেক কিছু শেখার আছে বলেও মনে করেন আর্জেন্টাইন এই তারকা।
পেপার ম্যাগাজিনে তোলা ছবিগুলো-













