,

ইফতারে যেসব ফল রাখবেন

news-image

লাইফস্টাইল ডেস্ক: রোজায় আমাদের শরীরে পানির ঘাটতি দেখা দিতে পারে। সাহরিতে খুব বেশি পানি খাওয়া সম্ভব হয় না। তাই পানি বেশি খেতে হবে ইফতারের সময়। কিন্তু শুধু পানি বা শরবতও একবারে অনেকখানি খাওয়া যায় না। তাই এমনকিছু খেতে হবে যাতে পানির পরিমাণ বেশি। তাই প্রতিদিনের ইফতারে রাখতে পারেন বিভিন্নরকম ফল। চলুন জেনে নেই কোন ফলগুলো ইফতারে রাখলে তা আপনার শরীর ঠান্ডা রাখতে সাহায্য করবে-

media

media

শসায় আছে ৯৫% পানি, ভিটামিনস ও মিনারেলস ফলে শসা খেলে শরীর ভিতর থেকে ঠান্ডা করে থাকে। এতে ক্যালরি কম থাকে আর ফাইবার থাকে, ফলে ওজন কমাতে সহায়ক। তাই প্রতিদিন খাবারের শসা রাখতে চেষ্টা করুন। এমনকি শসার জুসও খেতে পারেন।

media

তরমুজে ৯২% পানি যা শরীরের পানির চাহিদা পূরণ করে। এছাড়া এতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন বি৬, ভিটামিন সি, অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যামিনো অ্যাসিড। ফলের রস কিংবা ফ্রুট সালাদ হিসেবে ইফতারের টেবিলে রাখতে পারেন তরমুজ।

media

আপেল আপনার শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করবে। আপেলে রয়েছে প্যাকটিন, ভিটামিন বি, ভিটামিন সি এবং অন্যান্য অ্যাসেনশিয়াল পুষ্টি উপাদান। সবুজ আপেল খাওয়াটা খুবই স্বাস্থ্যকর।

media

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১