,

কাজ অসমাপ্ত রেখেই চলে আসতে বাধ্য হয়েছি: এসকে সিনহা

news-image

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, হিন্দু সম্প্রদায়ের মধ্যকার বিরাজমান আইনি সমস্যাগুলো সমাধানে প্রয়াসী হলেও দুর্ভাগ্যজনকভাবে অসমাপ্ত কাজ রেখে তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। তবে অসমাপ্ত কাজ শেষ করার জন্য কবে দেশে ফিরে যাচ্ছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব এড়িয়ে যান ‍তিনি।

শনিবার নিউ ইয়র্কের কুইন্সে লোকনাথা সোসাইটি অব নিউ ইয়র্ক আয়োজিত পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা কথা বলেন। দেশ ত্যাগ করার পর গত ছয় মাসেরও বেশি সময় ধরে তিনি যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বসবাস করছেন। দেশ ছাড়ার পর এই প্রথম তিনি কোনো জনসমাগমে বক্তব্য রাখেন।

এসময় এসকে সিনহা বলেন, সেই ব্রিটিশ আমল থেকে হিন্দু আইনে নানা জটিলতা রয়েছে। বিচারপতি হওয়ার সুবাদে হিন্দু আইনে সংস্কার আনার চেষ্টা করেছিলাম। কিন্তু মুসলিম বিচারপতিদের অসহযোগিতায় সেটি করা সম্ভব হয়নি। কারণ মুসলিমপ্রধান দেশ তারা চায় না ধর্মীয় আইনে হাত দিতে। অবশেষে আমাকে আমার অসমাপ্ত কাজ রেখেই বিদায় নিতে বাধ্য হতে হয়েছে।

তিনি আরো বলেন, আমরা (হিন্দুরা) ঐক্যবদ্ধ নই। আমরা কারো নেতৃত্ব মানি না। এ ছাড়া নিজ ধর্মের প্রতি আমাদের ডেডিকেশন নেই। যার ফলে আমাদের সন্তানরা হিন্দু ধর্ম সম্পর্কে কিছুই জানে না।

সাবেক এই বিচারপতি বলেন, এই প্রবাসে নিউ জার্সিতে চারটি পরিত্যক্ত চার্চ কিনে মুসলমানরা সেখানে মসজিদ করেছে। এটি তাদের বিশ্বাস এবং ডেডিকেশনের কারণে হয়েছে। তাদের সন্তানরা শনি ও রোববার সেখানে কুরআন শিখছে। কিন্তু আমরা আমাদের সন্তানদের জন্য কিছুই করছি না। তিনি বিভাজন ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য হিন্দু ধর্মাবলম্বীদের আহ্বান জানান। নয়া দিগন্ত

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে